আশির করালকালে অনেকের জীবনেই আর সকাল আসে নি। এবং আমরা যারা কোন না কোনভাবে সন্ধ্যাতীরে ভিড়েছিলাম, আমরা সুযোগ পাইনি ইয়েটসের মতো জোনাকির গান শোনার। তখন অস্থিরতা প্রবল থেকে প্রবলতর হয়ে অস্তিত্ব কাঁপিয়ে দেয় বৈরী পরিপার্শ্বে। পুঁজির লকলকে জিড ধাতব খড়গ হয়ে ঝোলে। তারুণ্য তখন যেন অভিশাপ, যৌবন তখন ঝুঁকির সর্বনাম। এমন অজাচারের মুখোমুখি হওয়ার জন্য লাগে সাহস, ক্ষিপ্রতা ও সৃজনোন্মাদনা।\r\n\r\nকাব্যচর্চা বাধ্য হয় পথ ঘোরাতে, স্বভাব বদলাতে এবং চোখে নতুন স্বপ্ন স্থাপন করতে। অস্তিত্বেও অহংকারী ঘোষণার প্রকাশ ঘটলো—ছোট কিন্তু গভীর ব্যঞ্জনায় কাগজে। স্বদেশ, স্বসমাজ ও স্বঐতিহ্যকে মোহমুক্ত দৃষ্টিতে পরখ করার প্রেরণা জাগে বিশ্বায়নের দুর্মর পরিব্যাপ্তির স্রোতে। স্বল্প কথায় এটি হয়তো এক অনিবার্য গৌরচন্দ্রিকা।\r\n\r\nকবি এজাজ ইউসুফী এবং প্রায় অঙ্গাঙ্গীভাবে তাঁর ‘লিরিক’—এর জন্য আরও কিছু ব্যাখ্যার প্রয়োজন। তবে পিছনে ফিরে দেখলে দেখা যায়, তাঁর প্রথম মুদ্রিত কাব্যগ্রন্থ ‘স্বপ্নাদ্য মাদুলি’-তে একজন স্বপ্নপ্রবণ, সৃজনোন্মাদ তরুণ কবির উপস্থিতিই প্রধান। নানা বিষয়ের স্রোতে তাঁর ভাসানো গন্ডোলা আজও বয়ে চলেছে। তিনি এখনও ‘জীবনের গান’ গেয়ে চলেছেন রোদে সেঁকে।\r\n\r\nপ্রায় অর্ধ শতাব্দী আগে তাঁর চোখে পড়েছিল ‘হিমোগ্লোবিনের কণা’-হারানো কৃষকরা। আজ তাদের উত্তরপুরুষদের মধ্যে অনেকেই আর কৃষক নন, কিন্তু রক্তে হিমোগ্লোবিন প্রায়ই দুই অংকের নিচে। প্রায় চার দশক আগে শুরু হয়েছিল তাঁর পথচলা, যখন কবিতায় ছিল এক ‘স্বপ্ন বপনের দিন’—এখনও বর্তমান ‘কলোনিয়াল ইন্টারভিন’ ভিন্ন মাত্রিকতায় উপস্থিত।\r\n\r\nআফ্রিকান ঔপনিবেশিকতার বিরুদ্ধে চিনুয়া এ্যাচেৰৰ ওকোঙ্কোর ড্রাম ও কোরাসের তালে বিদ্রোহ, এবং এশীয় এজাজের কবিতায় শেকড়ের শক্তি—“মানুষ মানুষ করে এই হাতে নিয়েছি বন্দুক / ভাঙবো প্রতিটি তালা লুটে নেবো স্পর্ধিত সিন্দুক”—এই বিস্তীর্ণ কাব্যিকতার কণ্ঠ আমাদের দৃষ্টিপথে চকমকিত দৃশ্য উপস্থাপন করে। আমরা সেই দুর্লভ দৃশ্য-চিত্রের প্রত্যাশী।\r\n\r\nমহীবুল আজিজ\r\nবাংলা বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়\r\nঅক্টোবর ২০১১
জুম করুন
স্বপ্নাদ্য মাদুলি
৳১২৬৳১৫০১৬% ছাড়
সাশ্রয় ৳২৪
স্টকে আছে
১
- সম্ভাব্য ডেলিভারি ২৮ সেপ্টেম্বর ২০২৬
- সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি
- বই ক্ষতিগ্রস্ত হলে ৭ দিনের মধ্যে ফেরত
বইয়ের বিবরণ
- প্রকাশনী
- খড়িমাটি
- ISBN
- 9789848052570
- সংস্করণ
- 1st Edition, 2019
- পৃষ্ঠা
- ৬৪
- ভাষা
- বাংলা
- পণ্য কোড
- 9789848052570
বই পরিচিতি
লেখক পরিচিতি
এজাজ ইউসুফী
০টি বই
প্রকাশনী পরিচিতি
খড়িমাটি
০টি বই
সব রিভিউ
০
০টি রিভিউর ভিত্তিতে
- ৫০
- ৪০
- ৩০
- ২০
- ১০
এখনো কোনো রিভিউ নেই
আপনার কেনা বইয়ের রিভিউ এখানে দেখা যাবে।
সম্পর্কিত বই
Unique ভূগোল পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা শর্ট সাজেশন (৪৭তম বিসিএস প্রিলিমিনারি)
মোঃ আনিসুর রহমান শ্রাবণ, মোঃ আসলাম সাগর
৳১২০৳১৩০
এই প্রকাশনীর আরও বই
খড়িমাটি