মূল কনটেন্টে যান
বইঘর রাজশাহী
ছবিতে ও কথায় চে

ছবিতে ও কথায় চে

৳২১৫৳২৫০১৪% ছাড়

সাশ্রয় ৳৩৫

স্টকে আছে
১
  • সম্ভাব্য ডেলিভারি ২৮ সেপ্টেম্বর ২০২৬
  • সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি
  • বই ক্ষতিগ্রস্ত হলে ৭ দিনের মধ্যে ফেরত

বইয়ের বিবরণ

প্রকাশনী
খড়িমাটি
সংস্করণ
1st, Edition 2011
পৃষ্ঠা
৮০
ভাষা
দ্বিভাষিক
পণ্য কোড
BOI-GOLPO-XQMSJP5A

বই পরিচিতি

অনুবাদ ও সংকলনধর্মী গ্রন্থপ্রেমীদের জন্য একটি উল্লেখযোগ্য সংযোজন ‘প্রিয় চে’। ‘চে এবং সেই প্রতিচ্ছবি’ শিরোনামে এর্নেস্তো ‘চে’ গেভারার অ্যালবাম প্রকাশের চার বছর পর প্রকাশিত হয় চে-অন্তপ্রাণ লেখক শাহরিয়ার পারভেজের তৃতীয় গ্রন্থ ‘প্রিয় চে’। এ গ্রন্থের ‘চে’কে যেভাবে দেখি’ শীর্ষক লেখায় ‘চে’কে নিয়ে বিভিন্ন স্মরণীয় মনীষীর উক্তি স্থান পেয়েছে। সেখানে গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেসের এক গভীর আবেগময় উক্তি বিশেষভাবে উল্লেখযোগ্য—\r\n“আমি হাজার বছর ধরে একনাগাড়ে লিখে যেতে পারি, কোটি কোটি পৃষ্ঠা, শুধুমাত্র ‘চে’কে নিয়ে।”\r\n\r\nভালোবাসার এমন অতল গভীরতা থেকেই যেন এই বাক্যের জন্ম। আর সেই গভীরতার আভাস পাওয়া যায় শাহরিয়ার পারভেজের অক্লান্ত অনুবাদকর্মে। ড. অনুপম সেনের মূল্যায়নে ‘প্রিয় চে’ একটি অসামান্য গ্রন্থ।\r\n\r\nএই বইটিতে বিশ্বজুড়ে মুক্তিকামী মানুষের চেতনাকে উদ্বেলিত, উদ্দীপ্ত ও আলোকিত করা ‘চে’ গেভারার সংক্ষিপ্ত অথচ সংগ্রামময় জীবনের এক বিস্তৃত প্রতিচ্ছবি তুলে ধরা হয়েছে। এতে রয়েছে তাঁর সতীর্থ সংগ্রামী বন্ধুদের প্রবন্ধ, স্মৃতিচারণ, বিখ্যাত মনীষীদের বক্তব্য ও মন্তব্য, ‘চে’-এর নিজের কিছু কালজয়ী উক্তি, তাঁকে নিবেদিত কবিতা এবং কিছু স্মরণীয় আলোকচিত্র।\r\n\r\nঅনুবাদের ধারাবাহিকতায় এটি শাহরিয়ার পারভেজের তৃতীয় গ্রন্থ, যা তার প্রথম গ্রন্থের একটি পরিপূরক হিসেবেও বিবেচিত হতে পারে। ‘চে’কে ভালোবেসে যারা এই বইটি হাতে নেবেন, তাদের প্রতি অনুরোধ—‘প্রিয় চে’ গ্রন্থে ড. অনুপম সেনের ভূমিকা এবং ‘বাড়ই’-এর স্বপ্নগাথাটি অন্তত একবার মনোযোগ দিয়ে পড়ে দেখুন।\r\n\r\nআজ যারা ‘চে’কে হত্যা করেছে, তারাই আবার ‘চে’-কে পুঁজি করে কোটি কোটি টাকার ব্যবসা করছে, এবং সেই অর্থ দিয়ে দমিয়ে রাখছে ‘চে’-এর প্রেরণায় উজ্জীবিত লক্ষ লক্ষ তরুণের বিপ্লবী চেতনাকে। এই প্রেক্ষাপটে এক তরুণ লেখক তার অনুবাদকর্মের মধ্য দিয়ে ‘চে’ নামের মশাল হাতে নিয়ে অন্ধকার ভেদ করে এগিয়ে চলেছেন এক অজানা গন্তব্যের পথে—এই গ্রন্থে তারই উত্তর খুঁজে পাওয়া যায়।\r\n\r\nহয়তো এই বইটি আমাদের তরুণ সমাজকে ‘চে’-এর প্রতিকৃতি বুকের বাইরে নয়, বরং হৃদয়ের গভীরে ধারণ করার প্রেরণা জোগাবে।\r\n\r\nশাহরিয়ার পারভেজ অসংখ্য অদম্য ‘চে’-প্রেমী পাঠকের প্রেরণার উৎস হয়ে উঠবেন—এই প্রত্যাশা ও তাঁর জন্য আন্তরিক শুভকামনা।\r\n\r\n— ফেরদৌস আরা আলীম

লেখক পরিচিতি

শাহরিয়ার পারভেজ

শাহরিয়ার পারভেজ

০টি বই

প্রকাশনী পরিচিতি

খড়িমাটি

খড়িমাটি

০টি বই

একসাথে যা কেনা হয়

  • ছবিতে ও কথায় চে
  • কিডস ইংলিশ লেভেল ১
  • মজার মজার গণিত কুইজ ও ধাঁধার খেলা

মোট দাম

৳৬১৭

সাশ্রয় ৳১৮৩

সব রিভিউ

০

০টি রিভিউর ভিত্তিতে

  • ৫
    ০
  • ৪
    ০
  • ৩
    ০
  • ২
    ০
  • ১
    ০

এখনো কোনো রিভিউ নেই

আপনার কেনা বইয়ের রিভিউ এখানে দেখা যাবে।

সম্পর্কিত বই

কিডস ইংলিশ লেভেল ১
-২৭%
কিডস ইংলিশ লেভেল ১

ডঃ নাজমুল ইসলাম নোমান, মো. মানিক মিয়া (মোয়াজ)

৳২৫৬৳৩৫০

এই প্রকাশনীর আরও বই

খড়িমাটি

Bravely
-১৫%
Bravely

মিথিলা আইচ

৳৪২৫৳৫০০
Small Hours Solace
-১২%
Small Hours Solace

মাহির ফায়াজ

৳১৭৬৳২০০
The Life Between
-২২%
The Life Between

শ্রেষ্ঠা চৌধুরী

৳১১৭৳১৫০
বধ্যভূমি
-১৬%
বধ্যভূমি

জঁ-পোল সার্ত্র

৳২৫২৳৩০০
শেষ সংলাপ
-১৪%
শেষ সংলাপ

তৌফিক আল - হাকিম

৳২১৫৳২৫০
সব দেখুন