মূল কনটেন্টে যান
বইঘর রাজশাহী
অলিভার টুইস্ট

অলিভার টুইস্ট

৳১৮৮৳২৫০২৫% ছাড়

সাশ্রয় ৳৬২

স্টকে আছে
১
  • সম্ভাব্য ডেলিভারি ২৯ সেপ্টেম্বর ২০২৬
  • সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি
  • বই ক্ষতিগ্রস্ত হলে ৭ দিনের মধ্যে ফেরত

বইয়ের বিবরণ

প্রকাশনী
বইবাজার প্রকাশনী
সংস্করণ
১ম প্রকাশ, ২০২৩
পৃষ্ঠা
৯৪
ভাষা
বাংলা
পণ্য কোড
BOI-GOLPO-UUY9PC5L

বই পরিচিতি

\"অলিভার টুইস্ট\", চার্লস ডিকেন্সের লেখা একটি ক্লাসিক উপন্যাস। উপন্যাসটিতে উঠে এসেছে ১৯ শতকের লন্ডনের কঠোর বাস্তবতা। গল্পটির শুরু একটি ওয়ার্কহাউস থেকে। সেখানেই অলিভার টুইস্টের জন্ম। তার জন্মের পরপরই তার মা মারা যায়। ওয়ার্কহাউসে বেড়ে ওঠা অলিভার শত কষ্ট, বঞ্চনা, ধিক্কার এবং নিপীড়নের মুখোমুখি হয়।\r\nসেখানে খাবার-দাবারের কষ্টও ছিলো সীমাহীন। একবার একটু বেশি খাবার পাওয়ার আশায় কাকুতি-মিনতি করার কারণে, অলিভারকে দ্রুত একজন আন্ডারটেকারের কাছে বিক্রি করা হয়। কিন্তু, সেখানে একটা গুরুতর ব্যাপার ঘটায়— তাকে লন্ডনে পালিয়ে যেতে হয়। বিস্তীর্ণ শহরে, অলিভার পুরোপুরি একা। সে-এলাকায় একদল কিশোর অপরাধীদের মূল আস্তানা। যার নেতৃত্বে ধূর্ত এবং কৌশলী ফ্যাগিন। অলিভার সেই কিশোর গ্যাংয়ের চোখে পড়ে যায়। সে না চাইতেও সেই গ্যাংয়ের অংশ বনে যায়— শুরু হয়, বেঁচে থাকার জন্য চুরি এবং অন্যান্য সব অন্যায়! এভাবেই অলিভার অপরাধের জগতে জড়িয়ে পড়ে।\r\n\r\nপুরো গল্প জুড়ে, অলিভার কখনো ভালো এবং কখনো খলনায়ক! উভয় দিকের সাম্যতা বেশ ভালোভাবেই রক্ষা করা হয়েছে। মিঃ ব্রাউনলোর সাথে তার একটি গুরুত্বপূর্ণ সম্পর্ক আছে। যিনি অলিভারের ভালো চান। নিঃসন্দেহে তাকে একজন সহৃদয় ব্যক্তি বলাই যায়। অলিভারের মূল বংশীয় পরিচয় উদ্ধার করাই এই উপন্যাসের মূল রহস্য। আর এর লেজ ধরেই পুরো উপন্যাসের প্লট এগিয়ে যায়।\r\nউপন্যাসটিতে অলিভারের নিষ্পাপ অবয়ব— চতুর্পাশের কঠোরতা, নিষ্ঠুরতা আর অন্যায় অবিচারের মধ্যে— যে বিস্তর ফারাক আছে তা খুব স্পষ্টভাবে তুলে ধরা হয়েছে।\r\n\r\n\"অলিভার টুইস্ট\" শুধুমাত্র একটি অল্প বয়সী ছেলের বিচার এবং কষ্টের গল্প নয়— বরং ভিক্টোরিয়ান ইংল্যান্ডে প্রচলিত দারিদ্র্য, অবিচার এবং শোষণের একটি সামাজিক দৃশ্যপট। ডিকেন্সের প্রাণবন্ত চরিত্র এবং উদ্দীপক গল্প বলা \"অলিভার টুইস্ট\"-কে একটি কালজয়ী ক্লাসিক করে তুলেছে। যা আজও পাঠকদের কাছে অনুরণিত হয়।

লেখক পরিচিতি

চার্লস ডিকেন্স

চার্লস ডিকেন্স

০টি বই

প্রকাশনী পরিচিতি

বইবাজার প্রকাশনী

বইবাজার প্রকাশনী

০টি বই

একসাথে যা কেনা হয়

  • অলিভার টুইস্ট
  • Oliver Twist
  • এ টেল অব টু সিটিজ

মোট দাম

৳৬৪৩

সাশ্রয় ৳১৫৭

সব রিভিউ

০

০টি রিভিউর ভিত্তিতে

  • ৫
    ০
  • ৪
    ০
  • ৩
    ০
  • ২
    ০
  • ১
    ০

এখনো কোনো রিভিউ নেই

আপনার কেনা বইয়ের রিভিউ এখানে দেখা যাবে।

সম্পর্কিত বই

Oliver Twist
-৮%
Oliver Twist

চার্লস ডিকেন্স

৳২৩০৳২৫০
কিডস ইংলিশ লেভেল ১
-২৭%
কিডস ইংলিশ লেভেল ১

ডঃ নাজমুল ইসলাম নোমান, মো. মানিক মিয়া (মোয়াজ)

৳২৫৬৳৩৫০

এই প্রকাশনীর আরও বই

বইবাজার প্রকাশনী

সব দেখুন