এক গভীর রাতে, পূর্ণগর্ভা এক অসহায় যুবতী নারী নিঃসঙ্গভাবে শহরের রাজপথ ধরে হাঁটছিল। তার পায়ে ছিল একজোড়া ছেঁড়া জুতা, যার ফাঁক দিয়ে পা বেরিয়ে আসছিল। পরনের মলিন পোশাক আর ক্লান্ত মুখশ্রী তার দারিদ্র্য ও দুর্দশার সাক্ষ্য দিচ্ছিল। রাস্তার দুপাশে সারি সারি অট্টালিকা দাঁড়িয়ে থাকলেও কোথাও তার জন্য ছিল না আশ্রয়ের সামান্য স্থান।\r\n\r\nএভাবে পথ চলতে চলতে সে একটি বড় কারখানার কাছে পৌঁছালে হঠাৎ প্রসববেদনায় কাতর হয়ে পড়ে। অসহ্য যন্ত্রণায় সে কারখানার ধারে বসে পড়ল। ঘটনাটি দেখে এক সহৃদয় মহিলা শ্রমিক দ্রুত কারখানা কর্তৃপক্ষকে খবর দিলেন। কর্তৃপক্ষ বিষয়টির গুরুত্ব বুঝে স্থানীয় চার্চে সংবাদ পাঠাল। কিছুক্ষণের মধ্যেই চার্চ থেকে একজন নার্স ও একজন সার্জন সেখানে এসে পৌঁছালেন।\r\n\r\nকারখানা কর্তৃপক্ষ মানবিকতার পরিচয় দিয়ে কারখানার একটি খালি কক্ষ প্রসূতি নারীর জন্য ছেড়ে দিল। কিন্তু রহস্যই থেকে গেল—মেয়েটি কোথা থেকে এসেছে, কোথায় তার বাড়ি, কিংবা কোথায় যাওয়ার উদ্দেশ্যে সে পথ চলছিল, তা কেউ জানতে পারল না। সবাই শুধু বুঝতে পারল, সে একেবারেই নিঃসঙ্গ, নিঃস্ব এবং অসহায়। উপরন্তু দীর্ঘদিনের কষ্ট ও অভাবে তার শরীর ছিল দুর্বল ও রুগ্ণ।
জুম করুন
অলিভার টুইস্ট
৳১৯৩৳২৩০১৬% ছাড়
সাশ্রয় ৳৩৭
স্টকে আছে
১
- সম্ভাব্য ডেলিভারি ২৯ সেপ্টেম্বর ২০২৬
- সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি
- বই ক্ষতিগ্রস্ত হলে ৭ দিনের মধ্যে ফেরত
বইয়ের বিবরণ
- প্রকাশনী
- ঝিনুক প্রকাশনী
- ISBN
- 9789849122616
- সংস্করণ
- দ্বিতীয় মুদ্রণ, ২০২৬
- পৃষ্ঠা
- ৯৫
- ভাষা
- বাংলা
- পণ্য কোড
- 9789849122616
বই পরিচিতি
লেখক পরিচিতি
চার্লস ডিকেন্স
০টি বই
প্রকাশনী পরিচিতি
ঝিনুক প্রকাশনী
০টি বই
সব রিভিউ
০
০টি রিভিউর ভিত্তিতে
- ৫০
- ৪০
- ৩০
- ২০
- ১০
এখনো কোনো রিভিউ নেই
আপনার কেনা বইয়ের রিভিউ এখানে দেখা যাবে।
সম্পর্কিত বই
এই প্রকাশনীর আরও বই
ঝিনুক প্রকাশনী