মহুয়ার সাথে\r\nমহুয়া বলল, তুমি আশকারা না-দিলে ড্যাফোডিল তোমাকে ফ্লাইং কিস দেবার সাহস পায় কেমন করে? পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য তার অভিযোগ সরাসরি প্রত্যাখ্যান না-করে বলি, তাই দিয়েছে নাকি? আমি তো কিছুই টের পেলাম না। মহুয়া বলল, একচুয়ালি ফ্লাইং কিস দিলে কিছুই টের পাবার কথা নয়। তার মানে তুমি টের পেতে চাচ্ছিলে, ফ্লাইংয়ে তোমার পোষায়নি, তুমি রিয়েল কিস চাচ্ছো। কী কিস? লিপ কিস? আমি তো সেরকম কিছু বলিনি। তোমাকে বলতে হবে কেন আমি তো ওই হারামজাদি আসার পর থেকেই চোখকান খোলা রেখেছি। আমি বললাম, মহুয়া এসব কী বলছ, ড্যাফোডিল তোমার আপন বোন। মানে এক মায়ের পেটের। তুমি আমাকে আপন বোন মানে শেখাতে চেষ্টা করছ নাকি? ঠিক তা নয়। তা নয় তো কী? আমার বোনকে আমি বলেছি তাতে তোমার এতো জ্বলছে কেন? কেইসটা আমি ঠিকই ধরেছি। বেশ তোমার স্টকে আরও খারাপ কোনও গালি থাকলে ওটাই দাও ভালো করে দাও, একবারের জায়গায় সাতবার দাও। আমার কি? তোমার বোনকেই তো দেবে। দাও। আন্দালিব রাশদীর পাঠক জানেন, তাঁর উপন্যাস হাতে নিলে শেষ না-করে ওঠা যায় না। মহুয়ার সাথে উপন্যাসেও তাই। আন্দালিব রাশদীকে নিয়ে সমস্যা এটাই।
জুম করুন
মহুয়ার সাথে
৳১৯২৳২৪০২০% ছাড়
সাশ্রয় ৳৪৮
স্টকে নেই
১
- সম্ভাব্য ডেলিভারি ২৯ সেপ্টেম্বর ২০২৬
- সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি
- বই ক্ষতিগ্রস্ত হলে ৭ দিনের মধ্যে ফেরত
বইয়ের বিবরণ
- প্রকাশনী
- নাগরী
- ISBN
- 9789849550921
- সংস্করণ
- 1st Published, 2021
- পৃষ্ঠা
- ১০৪
- ভাষা
- বাংলা
- পণ্য কোড
- 9789849550921
বই পরিচিতি
লেখক পরিচিতি
আন্দালিব রাশদী
০টি বই
প্রকাশনী পরিচিতি
নাগরী
০টি বই
সব রিভিউ
০
০টি রিভিউর ভিত্তিতে
- ৫০
- ৪০
- ৩০
- ২০
- ১০
এখনো কোনো রিভিউ নেই
আপনার কেনা বইয়ের রিভিউ এখানে দেখা যাবে।
সম্পর্কিত বই
এই প্রকাশনীর আরও বই
নাগরী
এভাবে বলেছিলেন জরথুস্ত্র(পেপারব্যাক)
ফ্রেডরিক নিৎশে, ফ্রেডরিক নিৎশে - Friedrich Nietzsche, কামাল রাহমান
৳২৩০৳২৮০