মূল কনটেন্টে যান
বইঘর রাজশাহী
লাল ঝাণ্ডার কাব্য

লাল ঝাণ্ডার কাব্য

৳২৫২৳৩০০১৬% ছাড়

সাশ্রয় ৳৪৮

স্টকে নেই
১
  • সম্ভাব্য ডেলিভারি ২৯ সেপ্টেম্বর ২০২৬
  • সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি
  • বই ক্ষতিগ্রস্ত হলে ৭ দিনের মধ্যে ফেরত

বইয়ের বিবরণ

প্রকাশনী
আগামী প্রকাশনী
ISBN
9789840433575
সংস্করণ
1st Published, 2025
পৃষ্ঠা
৮০
ভাষা
বাংলা
পণ্য কোড
9789840433575

বই পরিচিতি

“চূড়ান্ত বিশ্লেষণে, সব রকম সাহিত্য ও শিল্পকলার উৎস কী? মতাদর্শের রূপে যে সাহিত্য ও শিল্পকর্ম সৃষ্টি হয়, তা মানবমস্তিষ্কে একটি নির্দিষ্ট সমাজের জীবনধারার প্রতিফলনের ফল। বৈপ্লবিক লেখক ও শিল্পীদের মস্তিষ্কে জনগণের জীবনধারার প্রতিফলনের ফলই হলো বৈপ্লবিক সাহিত্য ও শিল্পকলা।”\r\n\r\nএই দৃষ্টিভঙ্গিকে কেন্দ্র করে বলা যায়, জনগণের ওপর শোষণ, নিপীড়ন, নির্যাতন এবং অর্থসম্পদ লুণ্ঠনকারী এক শ্রেণির আগ্রাসী গোষ্ঠী—যারা গণতন্ত্র ও জাতীয়তাবাদের মোড়কে রাষ্ট্রক্ষমতা দখল করে উগ্র জাতীয়তাবাদী রূপ ধারণ করে—তারাই মূলত ফ্যাসিবাদী শক্তি।\r\n\r\nইউরোপে বিংশ শতাব্দীতে উত্থিত ফ্যাসিবাদ একবিংশ শতাব্দীতে এসে নব্য-ফ্যাসিবাদের রূপে পুনরায় আবির্ভূত হয়েছে। কোথাও এটি পাতানো নির্বাচনের গণতন্ত্রের আড়ালে, কোথাও রাজতন্ত্রের ছায়ায়, আবার কোথাও ধর্মের নামে আত্মপ্রকাশ করছে। ইসরায়েল ও ভারতে কট্টর ইহুদিবাদ ও হিন্দুত্ববাদের নামে ফ্যাসিবাদী প্রবণতা আগ্রাসী রূপে দৃশ্যমান হয়েছে।\r\n\r\nবাংলাদেশেও সাম্প্রতিক সময়ে ভোট জালিয়াতি ও রাষ্ট্রক্ষমতার অপব্যবহারের মাধ্যমে গড়ে ওঠা এক ধরনের কর্তৃত্ববাদী শাসনের পতন ঘটেছে। তবে বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার আকাঙ্ক্ষা এখনো পূর্ণতা লাভ করেনি; বরং তা এখনও অধরা ও সুদূরপরাহত।\r\n\r\nআদর্শহীন ফ্যাসিবাদের প্রধান বৈরী শক্তি হিসেবে বিবেচিত হয় সাম্যবাদ, যার লক্ষ্য বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা। এই পথকে অনেকেই বৈজ্ঞানিক সমাজতন্ত্র বা মার্কসীয় দর্শনের মধ্য দিয়েই মানবমুক্তির সম্ভাব্য পথ হিসেবে দেখেন, যদিও এর বিকল্প পথ নিয়ে বিতর্ক বিদ্যমান।\r\n\r\nএই বিশ্বাসে অনুপ্রাণিত হয়ে অনেক মার্কসবাদী-লেনিনবাদী কবি, সাহিত্যিক ও শিল্পী তাঁদের রচনা ও চিত্রভাষ্যে গণমানুষের মুক্তির স্বপ্ন তুলে ধরেন। ফ্যাসিবাদ ও সাম্রাজ্যবাদের বিরুদ্ধে সংগ্রামকে কেন্দ্র করে তাঁরা যেন এক ধরনের সাংস্কৃতিক যোদ্ধার ভূমিকা পালন করেন।\r\n\r\nএই গ্রন্থে সংকলিত কবিতাগুলোও মূলত সেই দৃষ্টিভঙ্গির আলোকে রচিত—যেখানে ফ্যাসিবাদের বিরুদ্ধে জনগণের ন্যায়সংগ্রামের কাব্যিক ভাষ্য উপস্থাপনের চেষ্টা করা হয়েছে।

লেখক পরিচিতি

ড. মুস্তাফা মজিদ

ড. মুস্তাফা মজিদ

০টি বই

প্রকাশনী পরিচিতি

আগামী প্রকাশনী

আগামী প্রকাশনী

০টি বই

একসাথে যা কেনা হয়

  • লাল ঝাণ্ডার কাব্য
  • কবিতা সমগ্র - মাও সে-তুঙ
  • ছড়ায় ছন্দে রঙ্গ ব্যঙ্গ

মোট দাম

৳১,০২০

সাশ্রয় ৳১৮০

সব রিভিউ

০

০টি রিভিউর ভিত্তিতে

  • ৫
    ০
  • ৪
    ০
  • ৩
    ০
  • ২
    ০
  • ১
    ০

এখনো কোনো রিভিউ নেই

আপনার কেনা বইয়ের রিভিউ এখানে দেখা যাবে।

সম্পর্কিত বই

কিডস ইংলিশ লেভেল ১
-২৭%
স্টকে নেই
কিডস ইংলিশ লেভেল ১

ডঃ নাজমুল ইসলাম নোমান, মো. মানিক মিয়া (মোয়াজ)

৳২৫৬৳৩৫০

এই প্রকাশনীর আরও বই

আগামী প্রকাশনী

সব দেখুন