মূল কনটেন্টে যান
বইঘর রাজশাহী
ছেঁড়া কাগজের গান

ছেঁড়া কাগজের গান

৳২৫২৳৩০০১৬% ছাড়

সাশ্রয় ৳৪৮

স্টকে আছে
১
  • সম্ভাব্য ডেলিভারি ২৮ সেপ্টেম্বর ২০২৬
  • সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি
  • বই ক্ষতিগ্রস্ত হলে ৭ দিনের মধ্যে ফেরত

বইয়ের বিবরণ

প্রকাশনী
খড়িমাটি
ISBN
9789848241882
সংস্করণ
1st, Edition 2021
পৃষ্ঠা
৭২
ভাষা
বাংলা
পণ্য কোড
9789848241882

বই পরিচিতি

কিছু কথা, কিছু গান—আমার রক্তে মিশে আছে সুর ও ছন্দ। আজও গানের তালে নিজেকে খুঁজে পাই, মনে হয় শিল্পী হওয়াই ছিল আমার নিয়তি। হয়তো নায়ক হিসেবেও মানিয়ে যেতাম, কিন্তু জীবনযুদ্ধের বহুমুখী অভিজ্ঞতা আমাকে শেষ পর্যন্ত কবিতার পথেই নিয়ে এসেছে।\r\n\r\nকিশোর বেলা থেকেই শেখ ইশতিয়াক, লাকী আখন্দ, হ্যাপী আখন্দ, আজম খান, তপন চৌধুরী, আয়ূব বাচ্চু, কুমার বিশ্বজিৎ, শুভ্রদেব, সোলস, ডিফরেন্ট টাচ, ফিডব্যাক, মাইলস, ফিলিংস কিংবা নগর বাউলের গান আমার ভেতর এক গভীর সুরের জগৎ তৈরি করেছে। অসংখ্য গান শুনেছি হৃদয়ের গভীরতা দিয়ে, অনুভব করেছি গীত, বাদ্য ও নৃত্যের সম্মিলিত সৌন্দর্য—যাকে শাস্ত্র বলে ‘সঙ্গীত’।\r\n\r\nগান ভালোবাসি বলেই স্কুলজীবন থেকেই লিখেছি বহু গান, যদিও আনুষ্ঠানিকভাবে গান শেখা না থাকায় বিষয়টি দীর্ঘদিন আড়ালেই ছিল। তবুও ছোটবেলায় কিছু মঞ্চে গান গাওয়ার অভিজ্ঞতা আছে। প্রায় তিন দশক আগে, ২০ এপ্রিল ১৯৯৪ সালে, আমার লেখা ও সুরে একটি গান চট্টগ্রাম বেতারে প্রচারিত হয়েছিল—যার গ্রন্থনা, উপস্থাপনা ও নির্দেশনাও ছিল আমার নিজের।\r\n\r\nদীর্ঘ সময় পর, প্রায় ৩০–৩৫ বছর আগের ছেঁড়া কাগজে লেখা ৬০–৬৫টি গান আবার খুঁজে পাই। সেই স্মৃতি, আবেগ ও সময়ের গন্ধ নিয়ে জন্ম নেয় এই সংকলন—“ছেঁড়া কাগজের গান”। ১৯৮৬ সালের ২ আগস্ট থেকে ১৯৯৫ সালের ১২ জানুয়ারি পর্যন্ত কিশোরবেলা পেরিয়ে তারুণ্যের শুরুতে লেখা এই গানগুলো আমার অন্তরের এক নির্মল প্রকাশ।\r\n\r\nএই বই প্রকাশে যাঁরা আমাকে উৎসাহ দিয়েছেন, তাঁদের প্রতি জানাই আন্তরিক কৃতজ্ঞতা। যেমন প্রিয় এই গানের খাতা, তেমনি প্রিয় আমার সন্তানদের আঁকার খাতা। সেই টান থেকেই বইয়ের মাঝে যুক্ত করেছি কিছু আঁকা ছবি। যদি এই সৃষ্টিগুলো পাঠকের ভালো লাগে, তাতেই আমার আনন্দ।\r\n\r\nস্বাধীনতার সুবর্ণজয়ন্তীর এই সময়ে বইটি প্রকাশিত হচ্ছে। সকলের সুস্থতা ও নিরাপত্তা কামনা করি।\r\n\r\n— বিদ্যুৎ কুমার দাশ\r\nকবি

লেখক পরিচিতি

বিদ্যুৎ কুমার দাশ

বিদ্যুৎ কুমার দাশ

০টি বই

প্রকাশনী পরিচিতি

খড়িমাটি

খড়িমাটি

০টি বই

একসাথে যা কেনা হয়

  • ছেঁড়া কাগজের গান
  • রাতগুলো সব মৃত্যু
  • ড. জামাল নজরুল ইসলাম: বটবৃক্ষের ছায়ায়

মোট দাম

৳৮০৫

সাশ্রয় ৳১৪৫

সব রিভিউ

০

০টি রিভিউর ভিত্তিতে

  • ৫
    ০
  • ৪
    ০
  • ৩
    ০
  • ২
    ০
  • ১
    ০

এখনো কোনো রিভিউ নেই

আপনার কেনা বইয়ের রিভিউ এখানে দেখা যাবে।

সম্পর্কিত বই

কিডস ইংলিশ লেভেল ১
-২৭%
কিডস ইংলিশ লেভেল ১

ডঃ নাজমুল ইসলাম নোমান, মো. মানিক মিয়া (মোয়াজ)

৳২৫৬৳৩৫০

এই প্রকাশনীর আরও বই

খড়িমাটি

Bravely
-১৫%
Bravely

মিথিলা আইচ

৳৪২৫৳৫০০
Small Hours Solace
-১২%
Small Hours Solace

মাহির ফায়াজ

৳১৭৬৳২০০
The Life Between
-২২%
The Life Between

শ্রেষ্ঠা চৌধুরী

৳১১৭৳১৫০
বধ্যভূমি
-১৬%
বধ্যভূমি

জঁ-পোল সার্ত্র

৳২৫২৳৩০০
সব দেখুন