সামনে একটি নদী, এই নদী পার হতে হবে।\r\nপুরুষটির নাম রঞ্জন, তার বয়স চৌত্রিশ, স্বাস্থ্য সুঠাম, সে হালকা চকোলেট রঙের প্যান্ট আর সাদা শার্ট পরে আছে। সাদা শার্ট তার প্রিয়। কাঁধে ঝুলছে ক্যামেরা।\r\nমেয়েটির নাম ভাস্বতী, বয়স সাতাশ, সে পরে আছে গাঢ় নীল রঙের শাড়ি ও ব্লাউজ-ব্লাউজের তলায় ব্রা-র ব্রা-র আউট লাইন চোখে পড়ে। তার ব্রা-র রং কালো, শায়ার রং কালো। তার ডাক নাম সতী, সবাই সে নামেই ডাকে। তার নাম ঝর্না হলেও বেশ মানাত। সে খুব সুন্দরী এবং অল্প বয়সি বালকের মতন দুরন্ত। রূপহীনা মেয়েদের গল্প আলাদা, রূপসি মেয়েদের গল্প আলাদা। এটা রূপের গল্প। এরা দুজনে স্বামী-স্ত্রী। এদের দুজনেরই আলাদাভাবে অনেক গোপন কথা আছে। যেমন অনেকেরই থাকে।\r\nএক একদিন হয় না, দুপুরবেলাতেই আকাশটা সন্ধ্যাবেলার মতন আঁধার হয়ে আসে। এই দিনটাও সেই রকম। নৈঋত কোণ থেকে আস্তে আন্তে ছড়িয়ে সারা আকাশ ছেয়ে আছে মেঘে।
জুম করুন
স্বর্গের নিচে মানুষ
৳১৬৪৳২২৫২৭% ছাড়
সাশ্রয় ৳৬১
স্টকে নেই
১
- সম্ভাব্য ডেলিভারি ২৯ সেপ্টেম্বর ২০২৬
- সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি
- বই ক্ষতিগ্রস্ত হলে ৭ দিনের মধ্যে ফেরত
বইয়ের বিবরণ
- প্রকাশনী
- শিকড়
- ISBN
- 9789847603148
- সংস্করণ
- 1st Published, 2021
- ভাষা
- বাংলা
- পণ্য কোড
- 9789847603148
বই পরিচিতি
লেখক পরিচিতি
সুনীল গঙ্গোপাধ্যায় (নীললোহিত)
০টি বই
প্রকাশনী পরিচিতি
শিকড়
০টি বই
সব রিভিউ
০
০টি রিভিউর ভিত্তিতে
- ৫০
- ৪০
- ৩০
- ২০
- ১০
এখনো কোনো রিভিউ নেই
আপনার কেনা বইয়ের রিভিউ এখানে দেখা যাবে।
সম্পর্কিত বই
এই প্রকাশনীর আরও বই
শিকড়