মূল কনটেন্টে যান
বইঘর রাজশাহী
ছবির দেশে কবিতার দেশে

ছবির দেশে কবিতার দেশে

৳৪৩৮৳৬০০২৭% ছাড়

সাশ্রয় ৳১৬২

স্টকে নেই
১
  • সম্ভাব্য ডেলিভারি ২৯ সেপ্টেম্বর ২০২৬
  • সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি
  • বই ক্ষতিগ্রস্ত হলে ৭ দিনের মধ্যে ফেরত

বইয়ের বিবরণ

প্রকাশনী
শিকড়
ISBN
9789847603018
সংস্করণ
1st Published, 2020
পৃষ্ঠা
৩১৬
ভাষা
বাংলা
পণ্য কোড
9789847603018

বই পরিচিতি

“ছবির দেশে কবিতার দেশে\" বইটির ফ্ল্যাপ এর লেখাঃ\r\nনাম না বলে দিলেও বুঝতে অসুবিধে হবার নয় যে, এ ভ্রমণকাহিনি ফরাসি দেশকে কেন্দ্র করে। কে যেন একবার বলেছিলেন, প্রত্যেক শিল্পীরই দুটি মাতৃভূমি। একটি, যেখানে যে জন্মেছে; অন্যটি হলাে ফ্রান্স। শিল্পী বলতে এখানে শুধুই চিত্রকরদের কথা বলা হয়নি, কবিরাও নিশ্চিত এর অন্তর্ভুক্ত। কেননা, এই ফরাসি দেশেই যেমন ছিলেন দেগা, মােনে, মানে, রেনােয়া, গগ্যাঁ, মাতিস, রুয়াে কি পিকাসাের মতন মহান শিল্পীরা। তেমনি এই দেশ র্যাঁবে, ভেলেন, বদলেয়ার, মালার্মে, ভালেরি, অ্যাপােলিনিয়ার আর আঁরি মিসাের মতন কবিদেরও। ফরাসি দেশই তাই পৃথিবীর একমাত্র দেশ যার আত্মার বর্ণনায় এসে যেতে বাধ্য, ছবির দেশ ও কবিতার দেশ।\r\nকবি ও শিল্পীদের এই অমরাবতীতে একবার নয়, বারবার গিয়েছেন সুনীল গঙ্গোপাধ্যায়। তাঁর পাঁচবারের ভ্রমণ অভিজ্ঞতা মিলিয়ে এই বই। সাধারণ ভ্রমণকাহিনির থেকে এ রচনার স্বাদ একেবারে আলাদা। নিছক ঘােরাফেরা আর দেখাশােনার মামুলি বৃত্তান্ত নয় এই বই। পুরাে ফরাসি দেশটাকেই যেন খুঁড়ে-খুঁড়ে দেখা। তার শিল্পসংস্কৃতি ও সাহিত্যের ঐতিহ্যের মধ্যে বিচরণ। শুধু এই শতকেই নয়, গত শতকেও। বিশেষ করে সেই সময়ে, যখন চিত্রশিল্পী ও কবিরা পারস্পরিক ঘনিষ্ঠতার মধ্য দিয়ে জড়িয়ে পড়ছেন নানান সৃষ্টিশীল আন্দোলনে। স্বাভাবিকভাবেই এ ভ্রমণকাহিনিতে এসে পড়েছে মার্গারিট নামে সেই ফরাসি বান্ধবীটির কথাও, প্রথমবার আমেরিকা প্রবাসকালে যার সাহচর্য ফরাসি দেশকে গভীরভাবে জানতে সাহায্য করেছিল। মার্গারিটকে নিয়ে বহু গল্প-উপন্যাস লিখেছেন সুনীল গঙ্গোপাধ্যায়, কিন্তু এই প্রথম মার্গারিটের সঙ্গে তাঁর গভীর অন্তরঙ্গতার আনুপূর্ব কাহিনি অকপটে বর্ণনা করলেন তিনি। এই ভ্রমণকাহিনিতে তাই টুকরাে আত্মজীবনীরও স্বাদ। আর মার্গারেটের সূত্রেই এই ভ্রমণকাহিনিতে এসেছে আমেরিকার বিটবংশ ও গ্রিনিচ গ্রামের কবিদের সঙ্গে তুমুল আড্ডার স্মৃতি।\r\nএ গ্রন্থের প্রতিটি অধ্যায়ের শুরুতে রয়েছে বিখ্যাত একেকজন ফরাসি কবির কবিতা থেকে উদ্ধৃতি। এই অনুবাদের কাজে গদ্য লেখক সুনীল গঙ্গোপাধ্যায়ের সহযােগী হয়েছেন কবি সুনীল গঙ্গোপাধ্যায়।

সব রিভিউ

০

০টি রিভিউর ভিত্তিতে

  • ৫
    ০
  • ৪
    ০
  • ৩
    ০
  • ২
    ০
  • ১
    ০

এখনো কোনো রিভিউ নেই

আপনার কেনা বইয়ের রিভিউ এখানে দেখা যাবে।

সম্পর্কিত বই

অর্ধেক জীবন
-২৭%
স্টকে নেই
অর্ধেক জীবন

সুনীল গঙ্গোপাধ্যায় (নীললোহিত)

৳৪৩৮৳৬০০
একা এবং কয়েকজন
-১৭%
স্টকে নেই
একা এবং কয়েকজন

সুনীল গঙ্গোপাধ্যায় (নীললোহিত)

৳৭৪৭৳৯০০
অচেনা মানুষ
-২৭%
স্টকে নেই
অচেনা মানুষ

সুনীল গঙ্গোপাধ্যায় (নীললোহিত)

৳২৯২৳৪০০
অন্দর মহল
-২৭%
স্টকে নেই
অন্দর মহল

সুনীল গঙ্গোপাধ্যায় (নীললোহিত)

৳২৯২৳৪০০
কবিতাসমগ্র ১
-১%
স্টকে নেই
কবিতাসমগ্র ১

সুনীল গঙ্গোপাধ্যায় (নীললোহিত)

৳৮৯০৳৯০০
কবিতাসমগ্র ২
স্টকে নেই
কবিতাসমগ্র ২

সুনীল গঙ্গোপাধ্যায় (নীললোহিত)

৳৮৯৮৳৯০০
প্রথম প্রণয়
-২৭%
স্টকে নেই
প্রথম প্রণয়

সুনীল গঙ্গোপাধ্যায় (নীললোহিত)

৳২৯২৳৪০০
কবি ও নর্তকী
-২৭%
স্টকে নেই
কবি ও নর্তকী

সুনীল গঙ্গোপাধ্যায় (নীললোহিত)

৳১৬৪৳২২৫

এই প্রকাশনীর আরও বই

শিকড়

Aurora
-২৭%
স্টকে নেই
Aurora

তারনিমা ওয়ারদা আন্দালিব (তমা)

৳১৪৬৳২০০
Selected Poems
-২৫%
স্টকে নেই
Selected Poems

আবদুল হাই শিকদার

৳১৫০৳২০০
Solitude (Hardcover)
-২৬%
স্টকে নেই
Solitude (Hardcover)

তারনিমা ওয়ারদা আন্দালিব (তমা)

৳১১১৳১৫০
সব দেখুন