মূল কনটেন্টে যান
বইঘর রাজশাহী
সুপার সাজেশন এইচএসসি বিএমটি - দ্বাদশ শ্রেণী

সুপার সাজেশন এইচএসসি বিএমটি - দ্বাদশ শ্রেণী

৳৫৫০
স্টকে আছে
১
  • সম্ভাব্য ডেলিভারি ২৮ সেপ্টেম্বর ২০২৬
  • সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি
  • বই ক্ষতিগ্রস্ত হলে ৭ দিনের মধ্যে ফেরত

বইয়ের বিবরণ

প্রকাশনী
Panjeree Publications
সংস্করণ
2026
পৃষ্ঠা
১,১০৪
ভাষা
বাংলা
পণ্য কোড
BOI-PANJEREE-BA26022601

বই পরিচিতি

বইটির বৈশিষ্ট:

• সংক্ষিপ্ত প্রশ্নোত্তর

প্রতিটি অধ্যায়ের গুরুত্বপূর্ণ টপিকগুলো বিশ্লেষণ করে পরীক্ষায় কমন উপযোগী সংক্ষিপ্ত প্রশ্নোত্তর বইটিতে দেওয়া হয়েছে। এগুলো ভালোভাবে রপ্ত করলে শিক্ষার্থীরা যেকোনো সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর সহজেই লিখতে পারবে।

• রচনামূলক প্রশ্নোত্তর

গুরুত্বপূর্ণ টপিক ও শিখনফল বিশ্লেষণ করে প্রতিটি অধ্যায় থেকে পরীক্ষায় কমন উপযোগী রচনামূলক প্রশ্নোত্তর দেওয়া হয়েছে এখানে। এগুলো অনুশীলন করলে পরীক্ষায় সম্ভাব্য যেকোনো রচনামূলক প্রশ্নের উত্তর করা যাবে সহজেই।

• কুইজ

গুরুত্বপূর্ণ বিষয়বস্তু বিশ্লেষণের ভিত্তিতে এ অংশের কুইজগুলো নির্বাচন করা হয়েছে। এসব কুইজ অনুশীলনের মাধ্যমে শিক্ষার্থীদের কুইজ টেস্টের প্রস্তুতি আরও মজবুত হবে।

• শ্রেণির কাজ

পাঠ্যবইয়ের প্রতিটি অধ্যায়ে শ্রেণির কাজ বা ক্লাস টেস্ট দেওয়া হয়েছে, যা ধারাবাহিক মূল্যায়নের জন্য অনুশীলন করা অত্যন্ত জরুরি। তাই এ বইটিতে পাঠ্যবইয়ে প্রদত্ত শ্রেণির কাজগুলোর নির্দেশনাসহ সমাধান অন্তর্ভুক্ত হয়েছে।

• অ্যাসাইনমেন্ট

ধারাবাহিক মূল্যায়নের একটি গুরুত্বপূর্ণ অংশ হলো অ্যাসাইনমেন্ট। অ্যাসাইনমেন্ট কীভাবে সম্পাদন করা যেতে পারে, তার কিছু নমুনা এ অংশে উপস্থাপন করা হয়েছে।

• পরিশিষ্ট

➣ কোনো কাজ হাতে-কলমে শেখার জন্য ব্যবহারিক জ্ঞান অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই বইটির ব্যবহারিক অংশে একজন শিক্ষার্থী কীভাবে বিভিন্ন কাজ সম্পাদন করবে, তার ধারাবাহিক নির্দেশনাসহ ব্যবহারিক পরীক্ষার সমাধান দেওয়া হয়েছে।

➣ ব্যবহারিক পরীক্ষার চূড়ান্ত মূল্যায়নের একটি গুরুত্বপূর্ণ অংশ হলো মৌখিক পরীক্ষা। মৌখিক পরীক্ষার জন্য সম্ভাব্য প্রশ্নোত্তর সংযোজন করা হয়েছে এখানে। এ ধরনের প্রশ্নোত্তর অনুশীলন করলে শিক্ষার্থীদের মৌখিক পরীক্ষার প্রস্তুতি সহজ হবে এবং আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে।

➣ কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক প্রদত্ত বিএমটির সিলেবাস, প্রশ্নকাঠামো ও নম্বর বণ্টনের আলোকে বোর্ড পরীক্ষার উপযোগী মডেল টেস্ট এ অংশে অন্তর্ভুক্ত হয়েছে। এসব প্রশ্নপত্রের ওপর ঘরে বসে পরীক্ষা দিয়ে শিক্ষার্থীরা নিজেদের প্রস্তুতি যাচাই করতে পারবে।

➣ শিক্ষার্থীদের চূড়ান্ত পরীক্ষার প্রশ্নের ধরন সম্পর্কে ধারণা দিতে বইটির শেষে সংযোজন করা হয়েছে কারিগরি বোর্ডের বিগত বিভিন্ন বছরের এইচএসসি পরীক্ষার প্রশ্নপত্র ও উত্তর।

বইটির বিবরণ

  • সংক্ষিপ্ত প্রশ্নোত্তর
  • রচনামূলক প্রশ্নোত্তর
  • কুইজ
  • শ্রেণির কাজ

প্রকাশনী পরিচিতি

Panjeree Publications

Panjeree Publications

০টি বই

একসাথে যা কেনা হয়

  • সুপার সাজেশন এইচএসসি বিএমটি - দ্বাদশ শ্রেণী
  • Fun and Rhymes 1
  • Kids’ Handwriting 1

মোট দাম

৳৮২০

সব রিভিউ

০

০টি রিভিউর ভিত্তিতে

  • ৫
    ০
  • ৪
    ০
  • ৩
    ০
  • ২
    ০
  • ১
    ০

এখনো কোনো রিভিউ নেই

আপনার কেনা বইয়ের রিভিউ এখানে দেখা যাবে।

সম্পর্কিত বই

My First ABC
My First ABC
৳১৫০

এই প্রকাশনীর আরও বই

Panjeree Publications

Fun with ABC
Fun with ABC
৳১৩৫
সব দেখুন