ভূমিকা
ভাষার শুদ্ধি-অশুদ্ধির প্রশ্নটি ভাষাবিজ্ঞানীদের ভাবিয়ে তোলে। বাংলা আমাদের মাতৃভাষা; এ ভাষা আমাদের চিন্তা ও মননের অবিচ্ছেদ্য বিষয়। মাতৃভাষা রক্ষার দাবিতে বুকের তাজা রক্তের বন্যা আমাদের গৌরবকে আরো এক ধাপ বাড়িয়ে দেয়। আর এ কারণেই মাতৃভাষা আমাদের কাছে জননী ও জন্মভূমির মতোই সাদরে আদৃত। তাই মাতৃভাষার শুদ্ধ প্রয়োগের জন্য আমরা প্রায় অর্ধশতক ধরে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছি। বাংলাভাষার শেকড়সন্ধিৎসু মন নিয়ে আমাদের এ অগ্রযাত্রা আজ কলি থেকে পুষ্পে পরিণতপ্রায়। এ সমস্যা থেকে উত্তরণের চেষ্টা-ই মূলত এ ক্ষুদ্র পুস্তকের উদ্দেশ্য। বাংলাভাষার সাধারণ নিয়মগুলো আয়ত্ত করে কীভাবে একজন শিক্ষার্থী, লেখক, গবেষক, সাবলীলভাবে ভাষা ব্যবহার করবেন সেসবের বার্তা দানই এ ক্ষুদ্র বইটির লক্ষ্য। ভাষাবিজ্ঞানের ভাষা পরিকল্পনার অবয়ব পরিকল্পনা (Corpus Planning) অংশে ভাষার শুদ্ধিকরণের অবস্থান। ভাষার মানোন্নয়নে এ পরিকল্পনার গুরুত্ব কোনোভাবেই কম নয়। সে বিষয়টির গুরুত্ব দিয়েই শুদ্ধিকরণ বইটির জন্ম লাভ বলা যেতে পারে। বইটি পাঠক সমাবেশে আনুকূল্য ও উদ্দিষ্ট লক্ষ্যে পদার্পণ করলেই বইটি লেখার পরিশ্রম সার্থক হবে।
লেখার হাতেখড়ি ও প্রথম প্রকাশ বলে বইটিতে দু-একটি ভুল থাকা অস্বাভাবিক কিছু নয়। আশা রাখি ছোট ছোট ভ্রান্তি পাঠক সহজভাবে নেবেন এবং তাদের সুপরামর্শ আগামীতে বইটির উৎকর্ষদানে সহায়ক ভূমিকা পালন করবে। পাঠকদের সুপরামর্শ ও তাদের জ্ঞানগর্ভসমালোচনা আগামীতে বইটি সবার নিকট সাদরে আদৃত হবে বলে আমাদের বিশ্বাস।
প্রফেসর'স প্রকাশন-এর স্বত্বাধিকারী মোহাম্মদ জসিম উদ্দিন ভাইকে বইটি ছাপানোর জন্য আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। তিনি অনেক কষ্ট করে বইটি প্রকাশ ও প্রচারণার জন্য আপ্রাণ চেষ্টা করেছেন। সেই সাথে তার সুচিন্তিত মতামতও শ্রদ্ধাভরে স্মরণ করছি।
মুহাম্মদ আসাদুজ্জামান
জুম করুন
শুদ্ধিকরণ
৳৫৫৳৮০৩১% ছাড়
সাশ্রয় ৳২৫
স্টকে আছে
১
- সম্ভাব্য ডেলিভারি ২৮ সেপ্টেম্বর ২০২৬
- সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি
- বই ক্ষতিগ্রস্ত হলে ৭ দিনের মধ্যে ফেরত
বইয়ের বিবরণ
- প্রকাশনী
- প্রফেসর’স প্রকাশন
- সংস্করণ
- 9th Edition, May 2025
- পৃষ্ঠা
- ৯৪
- ভাষা
- বাংলা
- পণ্য কোড
- BOI-ACADEMIC-RGELII0X
বই পরিচিতি
লেখক পরিচিতি
মুহম্মদ আসাদুজ্জামান
০টি বই
প্রকাশনী পরিচিতি
প্রফেসর’স প্রকাশন
০টি বই
সব রিভিউ
০
০টি রিভিউর ভিত্তিতে
- ৫০
- ৪০
- ৩০
- ২০
- ১০
এখনো কোনো রিভিউ নেই
আপনার কেনা বইয়ের রিভিউ এখানে দেখা যাবে।
সম্পর্কিত বই
এই প্রকাশনীর আরও বই
প্রফেসর’স প্রকাশন









