মূল কনটেন্টে যান
বইঘর রাজশাহী
শের-শায়েরী (মির্জা গালিব)

শের-শায়েরী (মির্জা গালিব)

৳১২০৳২৫০৫২% ছাড়

সাশ্রয় ৳১৩০

স্টকে নেই
১
  • সম্ভাব্য ডেলিভারি ২৯ সেপ্টেম্বর ২০২৬
  • সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি
  • বই ক্ষতিগ্রস্ত হলে ৭ দিনের মধ্যে ফেরত

বইয়ের বিবরণ

প্রকাশনী
শব্দশিল্প
সংস্করণ
April, 2026
পৃষ্ঠা
৬৪
ভাষা
বাংলা
পণ্য কোড
BOI-GOLPO-WXQTN9YB

বই পরিচিতি

শের শায়েরী নিয়ে কিছু কথা
গজল মানে প্রেমাস্পদের সাথে কথোপকথন। গজলের জন্ম আরবে। সমৃদ্ধি লাভ করে পারস্যে এসে। পারস্য সভ্যতা আরবীয়দের চেয়ে অনেক পুরানো। পারস্যে গজল এক আলাদা কবিতার ধরন হিসেবে কাঠামো পায়। গজলের যে চিরচেনা রূপ-রাদিফ, কাফিয়া, মাখতা, মাতলা, তাখাল্লুস এগুলো পারস্য গজলে জন্ম নেয়া। গজল সবচেয়ে সফল ও জনপ্রিয় হয় ভারতবর্ষে এসে।
গজল শ্রুতি-পাঠ নির্ভর। স্মৃতিতে ধারণ করা সহজ। গান হিসেবে গাওয়ার জন্য লেখা কবিতা। গজল মোটামুটিভাবে ১০ চরণ থেকে ২০ চরণের কবিতা। প্রতিটি চরণকে বলা হয় 'মিষা'। দুটি মিষা নিয়ে গঠিত হয় একটি 'শের'। গজলে সাধারণত পাঁচ থেকে দশটি শের থাকে। কখনো কখনো বেশিও থাকে।
শের উর্দু কবিতার একটি ছোট অংশ, যা দুটি চরণে বা লাইনে গঠিত হয়। এই দুটি লাইন একটি নির্দিষ্ট ছন্দের সাথে মিলে একটি সম্পূর্ণ অর্থ প্রকাশ করে।
ভারতীয় আদিভাষার অপভ্রংশ থেকে জন্ম নেয়া ভাষা-উর্দু। যাকে প্রথম চিহ্নিত করেন ত্রয়োদশ শতাব্দীর ফারসি কবি ও সঙ্গীতকার আমীর খসরু। যাঁর বাবা তুর্কি আর মা ভারতীয়। খসরু প্রচলিত কাওয়ালীর জনক ও হিন্দুস্তানি খেয়ালের অন্যতম রূপকার। তিনি খোল থেকে তবলা বানান এবং সেতার সংস্কার করে বর্তমান রূপ দেন।
উর্দু খুব শ্রুতি মধুর ভাষা। রাস্তায় জন্ম নিলেও পরবর্তীকালে রাজদরবারে লালিত হয়েছে। উর্দুর শব্দাবলিই শুধু নয়, বাগভঙ্গিও পরিচ্ছন্ন এবং মার্জিত। এই ভাষার ধ্বনিমাধুর্য অন্য ভাষাভাষী মানুষদেরও আকর্ষণ করে।
একেকটি ভাষা মানে একেক জাতি। কিন্তু উর্দু এমন একটি ভাষা যার সাথে নির্দিষ্ট কোনো জাতির সম্পর্ক নেই। ঔপনিবেশিক ইতিহাসের চক্করে পড়ে উর্দু হয়ে গেছে মুসলমানদের ভাষা। উর্দু ভাষার ৭৫ শতাংশ শব্দ প্রত্যক্ষ আর পরোক্ষভাবে এসেছে সংস্কৃত ভাষা থেকে।
উর্দু ভাষা গড়ে উঠেছিল সাধারণ হাটবাজারের মানুষের বুলি থেকে। দিল্লি জামে মসজিদ থেকে লালকিল্লা পর্যন্ত ছিল ঘনবসতি। এই বসতির মানুষের বোলচালই উর্দু ভাষার সনদ। আর আমজনতার মুখের ভাষা হতেই গড়ে উঠেছে আজকের উর্দু কবিতা-নাজম, গজল, শের-শায়েরি।
উর্দু কবিতার বিকাশ ঘটেছে দুইভাবে। মীর তকি মীর আর সমকালীন কবিরা সাধারণ লোকের বোলচাল কবিতায় বদলে এনেছিলেন। আর অপরদিকে ফারসি সাহিত্য পরম্পরা থেকে সম্পদ আহরণ করে উর্দু কবিতা সমৃদ্ধি লাভকরে। উর্দু সাহিত্যে ধ্রুপদি ধারা গজল।

অনুবাদক: খোরশেদ আলম খোকন
সম্পাদক: খোরশেদ আলম খোকন

লেখক পরিচিতি

মির্জা গালিব

মির্জা গালিব

০টি বই

প্রকাশনী পরিচিতি

শব্দশিল্প

শব্দশিল্প

০টি বই

সব রিভিউ

০

০টি রিভিউর ভিত্তিতে

  • ৫
    ০
  • ৪
    ০
  • ৩
    ০
  • ২
    ০
  • ১
    ০

এখনো কোনো রিভিউ নেই

আপনার কেনা বইয়ের রিভিউ এখানে দেখা যাবে।

সম্পর্কিত বই

কিডস ইংলিশ লেভেল ১
স্টকে নেই
কিডস ইংলিশ লেভেল ১

ডঃ নাজমুল ইসলাম নোমান, মো. মানিক মিয়া (মোয়াজ)

৳২৫৬৳৩৫০
স্টকে নেই

এই প্রকাশনীর আরও বই

শব্দশিল্প

মা
স্টকে নেই
মা

ম্যাক্সিম গোর্কি

৳১৭৫৳২৫০
স্টকে নেই
ইশক্-এ গালিব
স্টকে নেই
ইশক্-এ গালিব

মির্জা গালিব, মোঃ মোস্তাফিজুর রহমান

৳১২০৳২৫০
স্টকে নেই
গালিবিয়াৎ
স্টকে নেই
গালিবিয়াৎ

মির্জা গালিব, মোঃ আসাদুজ্জামান

৳১২০৳৩০০
স্টকে নেই
গালিবের কবিতা
স্টকে নেই
গালিবের কবিতা

মির্জা গালিব, মোঃ মোস্তাফিজুর রহমান

৳১২০৳৩০০
স্টকে নেই
গুল-এ-নগমা
স্টকে নেই
গুল-এ-নগমা

মির্জা গালিব, মো: শাহাদাত হোসেন

৳১২০৳২৫০
স্টকে নেই
সব দেখুন