বিগত বিসিএস, বাংলাদেশ ব্যাংক, বিজেএস ও অন্যান্য নিয়োগ পরীক্ষার প্রশ্নসমাধান এবং সামসময়িক ও গুরুত্বপূর্ণ বিষয়ের উপর অনুশীলন সংবলিত
প্রিন্সেপটরস Translation Manual বিসিএস, বাংলাদেশ ব্যাংক, বিভিন্ন মন্ত্রণালয়, সরকারি-বেসরকারি চাকরি এবং অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষার ইংরেজি থেকে বাংলা ও বাংলা থেকে ইংরেজি অনুবাদ (Translation) অংশের প্রস্তুতির জন্য একটি পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ। বইটি অনুবাদের মৌলিক নিয়ম, কৌশল (Tips, Tricks & Techniques) এবং পরীক্ষাভিত্তিক অনুশীলনের সমন্বয়ে সাজানো হয়েছে।
বইটিতে লিখিত ও MCQ Translation-এর জন্য প্রয়োজনীয় বিষয়গুলো সহজভাবে ব্যাখ্যা করা হয়েছে। এছাড়াও গুরুত্বপূর্ণ অনুবাদ, ব্যাকরণগত নিয়ম, পরীক্ষায় আসা প্রশ্নের সমাধান, বিষয়ভিত্তিক বিশ্লেষণ এবং অনুশীলনের মাধ্যমে পরীক্ষার্থীরা অনুবাদ দক্ষতা বাড়াতে পারবেন। ফলে পরীক্ষার পাশাপাশি বাস্তব জীবনের ইংরেজি অনুবাদেও আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে।
বিসিএস, ব্যাংক, নন-ক্যাডার, বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস এবং অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষার্থীদের জন্য এটি একটি নির্ভরযোগ্য প্রস্তুতি সহায়িকা।
বইটির বৈশিষ্ট্য
বাংলা থেকে ইংরেজি ও ইংরেজি থেকে বাংলা অনুবাদের পূর্ণাঙ্গ নির্দেশিকা
লিখিত ও MCQ Translation-এর কার্যকর প্রস্তুতি
সহজ ভাষায় Translation Rules, Tips, Tricks & Techniques
গুরুত্বপূর্ণ অনুবাদ, ব্যাকরণ ও পরীক্ষাভিত্তিক অনুশীলন
বিগত বছরের প্রশ্ন ও ব্যাখ্যাসহ সমাধান
বিষয়ভিত্তিক বিশ্লেষণ ও দ্রুত রিভিশনের উপযোগী
বিসিএস, ব্যাংক ও অন্যান্য চাকরির পরীক্ষার জন্য আদর্শ










