প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগের চূড়ান্ত বাধা পেরিয়ে সফলতার শেষ ধাপ জয়ের অনন্য গাইড
প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় প্রিলিমিনারি ও লিখিত পরীক্ষা পাসের পর চূড়ান্ত মেধা তালিকায় স্থান পাওয়ার একমাত্র নিয়ামক হলো ভাইভা (Viva Voce) বা মৌখিক পরীক্ষা। ভাইভা বোর্ডে পরীক্ষকদের মুখোমুখি হওয়া, নিজের ব্যক্তিত্ব প্রকাশ করা এবং সঠিক ও আত্মবিশ্বাসী উত্তর দেওয়ার ওপরই নির্ভর করে আপনার শিক্ষক হওয়ার স্বপ্ন পূরণ হবে কি না। প্রাথমিক শিক্ষক নিয়োগের ভাইভা বোর্ডকে জয় করতে এবং পরীক্ষার্থীদের সম্পূর্ণ দিকনির্দেশনা দিতে বিশেষভাবে তৈরি করা হয়েছে প্রাইমারি সহকারী শিক্ষক ভাইবা এর সাম্প্রতিক ও অন্যান্য যা জানা প্রয়োজন।
এই গাইডটিতে ভাইভা বোর্ডের সাধারণ নিয়মাবলি, পোশাক পরিচ্ছদ, ও শারীরিক ভাষা (Body Language) থেকে শুরু করে সাম্প্রতিক জাতীয় ও আন্তর্জাতিক বিষয়াবলি এবং প্রাথমিক শিক্ষা সংশ্লিষ্ট খুঁটিনাটি সকল তথ্য অত্যন্ত গোছানো উপায়ে তুলে ধরা হয়েছে। বিশেষ করে, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের বিভিন্ন প্রকল্প, নতুন শিক্ষাক্রম, সমসাময়িক সরকারি উদ্যোগ এবং ভাইভা বোর্ডে সচরাচর জিজ্ঞাসা করা বাস্তব প্রশ্ন-উত্তরের এক অনন্য সংকলন এটি।

















