বইটির বৈশিষ্ট্য:
রসায়ন টেস্ট পেপারস মেইড ইজি: প্রশ্নপত্র খণ্ডের বৈশিষ্ট্য
টেস্ট পেপারস অ্যানালাইসিস
এখানে টেস্ট পেপারস-এ প্রদত্ত বোর্ড ও শীর্ষস্থানীয় স্কুলের সৃজনশীল প্রশ্ন বিশ্লেষণ করে ‘গ’ ও ‘ঘ’ নম্বর প্রশ্নের টপিকগুলোকে সাধারণ প্রশ্নের আকারে দেওয়া হয়েছে-উত্তর নির্দেশনাসহ। যে প্রশ্নগুলো বারবার এসেছে সেগুলো স্টার চিহ্নিত করে সাজেশন হিসেবে উপস্থাপন করা হয়েছে। তোমরা পরীক্ষার আগে উত্তরপত্র থেকে নির্দিষ্ট টপিকগুলো দ্রুত রিভিশন দিতে পারবে এবং পরীক্ষায় যেকোনো সৃজনশীল প্রশ্নের উত্তর করতে পারবে সহজেই।
বোর্ড পরীক্ষার প্রশ্নপত্র
পরীক্ষা প্রস্তুতির জন্য শিক্ষাবোর্ড প্রণীত ২০২৫, ‘২৪, ‘২৩, ও ‘২২ সালের এসএসসি পরীক্ষার সৃজনশীল রচনামূলক ও বহুনির্বাচনি প্রশ্নপত্র দেওয়া হয়েছে। এখান থেকে তুমি বোর্ড পরীক্ষার প্রশ্নের ধরন সম্পর্কে স্পষ্ট ধারণা পাবে। প্রশ্নের এ ধরনকে মাথায় রেখেই প্রতিটি অধ্যায় শেষে তোমাদের জন্য দেওয়া হয়েছে সাজেশন অংশটি।






















