কেন এই বইটি?\r\n\r\nপ্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্ত মোতাবেক এ বছর সরকারি স্কুলের পাশাপাশি বেসরকারি স্কুল ও কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষার্থীরাও অংশগ্রহণ করতে পারবে প্রাথমিক বৃত্তি পরীক্ষায়। প্রতিযোগিতামূলক এ পরীক্ষায় নিশ্চিত সাফল্যের জন্য এই মুহূর্তে দরকার অল্প সময়ে পূর্ণাঙ্গ সাজেশনভিত্তিক প্রস্তুতি। সে লক্ষ্যেই প্রকাশিত হলো 'পাঞ্জেরী প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৫: শেষ মুহূর্তের প্রস্তুতি' বইটি।\r\nবইটিতে বৃত্তি পরীক্ষার অনুশীলনের জন্য NAPE প্রদত্ত প্রশ্নকাঠামো অনুযায়ী প্রতি অধ্যায়ে সর্বাধিক গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোকে সাজেশন আকারে দেওয়া হয়েছে। সেইসাথে রয়েছে মানবণ্টন অনুযায়ী টু-দ্য-পয়েন্ট উত্তর। এছাড়া বৃত্তি পরীক্ষার প্রশ্নের ধরন কীরকম হবে এবং কীভাবে উত্তর করতে হবে সে সম্পর্কে স্পষ্ট ধারণা পেতে বইয়ের শুরুতেই দেওয়া হয়েছে নমুনা প্রশ্নপত্র ও উত্তর। সবশেষে, বৃত্তি পরীক্ষার প্রশ্নকাঠামো অনুযায়ী ঘরে বসে পরীক্ষা দিয়ে আত্মবিশ্বাসী হয়ে ওঠার জন্য প্রতি বিষয়ে রয়েছে ৪ সেট করে মডেল প্রশ্নপত্র। পদ্ধতিগতভাবে এ বইটি অনুশীলন করলে তোমাদের শেষ মুহূর্তের প্রস্তুতি সম্পন্ন হবে এবং নিশ্চিত করতে পারবে ট্যালেন্টপুল বৃত্তি।\r\n\r\nবইটির বৈশিষ্ট্য:\r\n\r\nটিউটরসহ অভিনব বই\r\n\r\n'প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৫: শেষ মুহূর্তের প্রস্তুতি' বইটি তুমি কীভাবে অনুসরণ করবে সে সম্পর্কে সার্বক্ষণিক নির্দেশক হিসেবে রয়েছে টিউটর। এ বইয়ের প্রতিটি অনুশীলনের বিষয়বস্তু ধরে ধরে করণীয় সম্পর্কে সহজ নির্দেশনা দেওয়া হয়েছে প্রিয়? Tutor নামক আইকনটির মাধ্যমে।\r\n\r\n৪০০ নম্বরের পূর্ণাঙ্গ প্রস্তুতি\r\nবাংলা, ইংরেজি ও গণিতে ১০০ নম্বর করে মোট ৩০০ নম্বরের পরীক্ষা হবে। প্রাথমিক বিজ্ঞান (৫০) এবং বাংলাদেশ ও বিশ্বপরিচয় (৫০)- এই দুই বিষয়ে মোট ১০০ নম্বরের পরীক্ষা নেওয়া হবে। ২০২৫ সালের বৃত্তি পরীক্ষার প্রশ্নকাঠামো ও মানবণ্টন অনুযায়ী সাজানো হয়েছে প্রতিটি বিষয়ের বিষয়বস্তু।\r\n\r\nপ্রশ্নের ধরনভিত্তিক এক্সক্লুসিভ সাজেশন\r\nঅনুশীলনের জন্য NAPE প্রদত্ত কাঠামো অনুসরণ করে ধরনভিত্তিক মানসম্পন্ন প্রশ্ন এবং মানবণ্টন অনুযায়ী টু-দা-পয়েন্ট উত্তর রয়েছে বইটিতে। এছাড়া সর্বাধিক গুরুত্বপূর্ণ প্রশ্নের নম্বর উল্লেখ করে সুপার সাজেশন দেওয়া হয়েছে।\r\nনমুনা প্রশ্নপত্র ও উত্তরমালা\r\nবইটিতে রয়েছে বিষয়ে প্রাথমিক বৃত্তি পরীক্ষার নমুনা প্রশ্নপত্র ও উত্তরমালা। NAPE (নেপ) প্রদত্ত প্রশ্নকাঠামো ও নম্বর বিভাজন অনুসরণে প্রণীত নমুনা প্রশ্নপত্রের মাধ্যমে শিক্ষার্থীরা বৃত্তি পরীক্ষার প্রশ্নপত্রের প্যাটার্ন সম্পর্কে স্পষ্ট ধারণা পাবে।\r\nপূর্ণাজা মডেল টেস্ট\r\nপ্রতিটি বিষয়ে বাছাইকৃত প্রশ্নের সমন্বয়ে তৈরি করা হয়েছে ৪ সেট করে মডেল প্রশ্নপত্র। বৃত্তি পরীক্ষার নির্দেশনা ও প্রশ্নকাঠামো অনুসরণেই তৈরি করা হয়েছে এ প্রশ্নপত্র। পরীক্ষা-প্রস্তুতির শেষ পর্যায়ে ঘড়ি ধরে এ মডেল টেস্ট দিয়ে শতভাগ আত্মবিশ্বাসী হয়ে উঠবে শিক্ষার্থীরা
পাঞ্জেরী প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৫ - শেষ মুহূর্তের প্রস্তুতি (পঞ্চম শ্রেণি) (পেপারব্যাক)
লেখক: পাঞ্জেরী সম্পাদনা পর্ষদ
বইয়ের বিবরণ
- ভাষা
- বাংলা
- সংস্করণ
- Edition: 2026
স্টকে নেই
ডেলিভারি চার্জ এলাকা ও ওজন অনুযায়ী ভিন্ন হয়
সম্ভাব্য ডেলিভারি: ৮ নভেম্বর ২০২৬
- সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি
- বই ক্ষতিগ্রস্ত হলে ৭ দিনের মধ্যে ফেরত
আপনার আরও পছন্দ হতে পারে

পাঞ্জেরী জীববিজ্ঞান দ্বিতীয় পত্র (একাদশ-দ্বাদশ শ্রেণি/এইচএসসি) পরিক্ষা-২০২৮
পাঞ্জেরী সম্পাদনা পর্ষদ
৳৫০০৳৫৩০

পাঞ্জেরী রসায়ন দ্বিতীয় পত্র (একাদশ-দ্বাদশ শ্রেণি/এইচএসসি) পরিক্ষা-২০২৮
পাঞ্জেরী সম্পাদনা পর্ষদ
৳৫৭০৳৬০০

পাঞ্জেরী মাধ্যমিক বাংলা প্রথম ও দ্বিতীয় পত্র (নবম-দশম)(এসএসসি-২০২৮)
পাঞ্জেরী সম্পাদনা পর্ষদ
৳৭৯৫৳৮৪০

পাঞ্জেরী অর্থনীতি ১ম পত্র একাদশ ও দ্বাদশ শ্রেণি: পরীক্ষা ২০২৮
পাঞ্জেরী সম্পাদনা পর্ষদ
৳৩৯৫৳৪২০

পাঞ্জেরী অর্থনীতি ২য় পত্র একাদশ ও দ্বাদশ শ্রেণি: পরীক্ষা ২০২৮
পাঞ্জেরী সম্পাদনা পর্ষদ
৳৩৭০৳৩৯০
সব রিভিউ
০টি রিভিউর ভিত্তিতে
- ৫০
- ৪০
- ৩০
- ২০
- ১০
এখনো কোনো রিভিউ নেই
আপনার কেনা বইয়ের রিভিউ এখানে দেখা যাবে।
সম্পর্কিত বই
পাঞ্জেরী সম্পাদনা পর্ষদ
পাঞ্জেরী সম্পাদনা পর্ষদ
পাঞ্জেরী সম্পাদনা পর্ষদ
এই প্রকাশনীর আরও বই
পাঞ্জেরী পাবলিকেশন্স লি.
পাঞ্জেরী পাবলিকেশন্স সম্পাদনা পরিষদ
পাঞ্জেরী পাবলিকেশন্স সম্পাদনা পরিষদ
পাঞ্জেরী পাবলিকেশন্স সম্পাদনা পরিষদ
লেকচার পাবলিকেশন্স সম্পাদনা পরিষদ

















