জীববিজ্ঞান ভর্তি পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতি
ভর্তি পরীক্ষায় সাফল্যের জন্য পাঠ্যবইয়ের ওপর শক্ত দখল থাকা জরুরি। তাই NCTB অনুমোদিত ও জাতীয় শিক্ষাক্রম ২০১২ অনুযায়ী রচিত জীববিজ্ঞানের পাঠ্যবইয়ের গুরুত্বপূর্ণ তথ্য ও বিষয়বস্তু বিশ্লেষণ করে বইটি সাজানো হয়েছে।
একাধিক পাঠ্য ও সহায়ক বইয়ের পরিবর্তে এই একটি বইয়েই পাওয়া যাবে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার জন্য প্রয়োজনীয় MCQ ও লিখিত প্রস্তুতি। অধ্যায়ভিত্তিক গুরুত্বপূর্ণ টপিকগুলো টু-দ্য-পয়েন্টভাবে উপস্থাপন করা হয়েছে, যাতে অপ্রয়োজনীয় তথ্য বাদ দিয়ে কার্যকর প্রস্তুতি নেওয়া যায়।
বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বিগত বছরের প্রশ্ন বিশ্লেষণ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিগত ১০ বছরের প্রশ্ন, সর্বশেষ শিক্ষাবর্ষের প্রশ্নপত্র ও নির্ভুল সমাধান বইটির প্রস্তুতিকে করেছে আরও পরীক্ষামুখী। পাশাপাশি রয়েছে বিগত ২০ বছরের অধ্যায়ভিত্তিক প্রশ্ন ও উত্তর, গুরুত্বপূর্ণ তথ্যকণিকা, Mnemonic, ছক ও চার্ট।
প্রতিটি অধ্যায় শেষে ‘নিজেকে যাচাই করি’ অংশে MCQ ও লিখিত প্রশ্নের মাধ্যমে প্রস্তুতি যাচাই করা যাবে। সর্বশেষে রয়েছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রশ্নপ্রবণতা বিশ্লেষণ করে তৈরি ১৩ সেট মডেল টেস্ট, যা পরীক্ষার আগে নিজের প্রস্তুতি মূল্যায়নে সহায়তা করবে।
জীববিজ্ঞানে গুছানো, সময়সাশ্রয়ী ও পূর্ণাঙ্গ ভর্তি প্রস্তুতির জন্য—এক বইয়েই প্রয়োজনীয় সবকিছু।





















