সৃষ্টির আদিকাল থেকেই মানুষ একাকীত্ব কাটাতে, সুখের মুহূর্তগুলোকে আরও স্মরণীয় করে রাখতে আশ্রয় নিয়েছে গল্প, কবিতা ও উপন্যাসের। কবিরা কেবল শব্দ সাজান না—তাঁরা মানুষের জীবন, অনুভূতি আর না বলা কথাগুলোকে তুলে ধরেন শিল্পের ভাষায়। কবিতার প্রতিটি চরণে লুকিয়ে থাকে এক একটি অজানা গল্প, হৃদয়ের গভীর থেকে উঠে আসা সত্য।\r\n\r\nকখনো কবি হয়ে ওঠেন অসহায় বোনের কণ্ঠস্বর, কখনো দুঃখিনী মায়ের নীরব সঙ্গী। মানুষের হাসি-কান্না, ভালোবাসা আর বেদনা তাঁরা নিজের ভেতরে ধারণ করে রূপ দেন কবিতায়, আর পৌঁছে দেন পাঠকের হৃদয়ে। কখনো আবার নিজের মনের অপ্রকাশিত অনুভূতি, প্রেমের কোমল স্পর্শ ফুটে ওঠে তাঁদের লেখায়—যা পাঠকের মনেও সৃষ্টি করে এক অনির্বচনীয় ভালোবাসার আবেশ।\r\n\r\nএই কারণেই বলা যায়, কবিতার একটি মাত্র চরণ কখনো কখনো একটি পূর্ণ উপন্যাসের সমান গভীরতা বহন করে। আর যখন সেই কবিতা মানুষের নিজের জীবনের সাথে মিলে যায়, তখন তা হয়ে ওঠে আরও আপন, আরও প্রিয়।\r\n\r\n“অনুরাগের বীনা” তেমনই একটি হৃদয়ছোঁয়া কবিতার সংকলন, রচনা করেছেন আয়েশা সিদ্দিকা কনক। এই বইয়ে উঠে এসেছে আমাদের চারপাশের মানুষ, তাদের জীবন, অনুভূতি ও বাস্তবতার নানা দিক। প্রতিটি কবিতা পাঠকের মনে জাগিয়ে তোলে প্রেম, দূর করে দেয় দুঃখ-বেদনা আর হতাশার ভার।
জুম করুন
অনুরাগের বীণা
৳২৩৫৳২৫০৬% ছাড়
সাশ্রয় ৳১৫
স্টকে আছে
১
- সম্ভাব্য ডেলিভারি ২৮ সেপ্টেম্বর ২০২৬
- সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি
- বই ক্ষতিগ্রস্ত হলে ৭ দিনের মধ্যে ফেরত
বইয়ের বিবরণ
- প্রকাশনী
- ঐকতান প্রকাশন
- সংস্করণ
- 1st published 2023
- পৃষ্ঠা
- ৮০
- ভাষা
- বাংলা
- পণ্য কোড
- BOI-GOLPO-AEQLNGSX
বই পরিচিতি
লেখক পরিচিতি
আয়েশা সিদ্দিকা কনক
০টি বই
প্রকাশনী পরিচিতি
ঐকতান প্রকাশন
০টি বই
সব রিভিউ
০
০টি রিভিউর ভিত্তিতে
- ৫০
- ৪০
- ৩০
- ২০
- ১০
এখনো কোনো রিভিউ নেই
আপনার কেনা বইয়ের রিভিউ এখানে দেখা যাবে।
সম্পর্কিত বই
Unique ভূগোল পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা শর্ট সাজেশন (৪৭তম বিসিএস প্রিলিমিনারি)
মোঃ আনিসুর রহমান শ্রাবণ, মোঃ আসলাম সাগর
৳১২০৳১৩০
unique নৈতিকতা,মুল্যবোধ ও সুশাসন শর্ট সাজেশন সংক্ষিপ্ত কিন্তু পুর্ণাঙ্গ (৫০ তম বিসিএস প্রিলিমিনারি)
মোঃ আনিসুর রহমান শ্রাবণ, মোঃ আসলাম সাগর
৳১০০৳২০০
এই প্রকাশনীর আরও বই
ঐকতান প্রকাশন