‘বল! বল! আপনা বল!’ নিজের বল বা নিজের শক্তিই আসল শক্তি। অন্যের বলের ওপর ভরসা করে কেবল দুর্বল। দুর্বল মনে করে, অমুক সাহায্য করবে। অমুক আমার বন্ধু। বন্ধু আমার পাশে থাকবে। আসলে দুর্বলের কেউ বন্ধু হয় না। সবল সাধারণত দুর্বলের সাহায্যে এগিয়ে আসে না; বরং বন্ধুত্বের নামে দুর্বলের বিপদ থেকে নিজের সুযোগটুকু নিতে চায়। সবল স্বভাবতই চায় না দুর্বল নিজের পায়ে দাঁড়াক, চায় না দুর্বল তার শক্তির উৎস খুঁজে পাক।\r\n\r\nঅথচ বাস্তবতা হচ্ছে প্রতিটি মানুষের শক্তির উৎস তার নিজের মধ্যেই রয়েছে। এজন্যে মহামানবেরা সবসময় তার অনুসারীদের বলেছেনÑনিজের ভেতর ডুব দাও। নিজের শক্তির উৎসে যুক্ত হও। নিজের শক্তিকে বিকশিত করতে পারাই তোমার সবচেয়ে বড় সাফল্য, সবচেয়ে বড় অর্জন।\r\n\r\nমহামতি বুদ্ধ রাজপ্রাসাদ ও ভোগবিলাস ছেড়ে দীর্ঘ মৌনতায় ডুব দিয়ে এই সত্যটিকেই উপলব্ধি করেছেন। বোধি লাভ করার পরে তিনি যখন নগরে নগরে ধর্মপ্রচার করছেন, তখন কিশোরপুত্র রাহুল এসে বলল, মা বলেছেন— আপনার অনেক সম্পদ। সেখান থেকে উত্তরাধিকার হিসেবে আমাকে কিছু দিন। মহামতি বুদ্ধ হেসে তাকে জীবনের আসল সম্পদের সন্ধান দিলেন। বললেন—‘আত্মদীপ ভবঃ’!\r\n\r\nঅন্তর দীপ জ্বালো বইয়ের মূল লক্ষ্যও তা-ই। পারিপার্শ্বিক পরিস্থিতি ইতিবাচক করার, চ্যালেঞ্জগুলোকে সুযোগে রূপান্তরিত করার, আত্মশক্তিতে বলীয়ান হওয়ার কলাকৌশলই বর্ণিত হয়েছে এই বইয়ের সংকলিত আলোচনায়।
জুম করুন
অন্তর দীপ জ্বালো
৳৩১০৳৩৬০১৪% ছাড়
সাশ্রয় ৳৫০
স্টকে আছে
১
- সম্ভাব্য ডেলিভারি ২৯ সেপ্টেম্বর ২০২৬
- সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি
- বই ক্ষতিগ্রস্ত হলে ৭ দিনের মধ্যে ফেরত
বইয়ের বিবরণ
- প্রকাশনী
- কোয়ান্টাম ফাউন্ডেশন
- ISBN
- 9789843587343
- সংস্করণ
- 1st Published, 2026
- পৃষ্ঠা
- ১৯২
- ভাষা
- বাংলা
- পণ্য কোড
- 9789843587343
বই পরিচিতি
লেখক পরিচিতি
মহাজাতক
০টি বই
প্রকাশনী পরিচিতি
কোয়ান্টাম ফাউন্ডেশন
০টি বই
সব রিভিউ
০
০টি রিভিউর ভিত্তিতে
- ৫০
- ৪০
- ৩০
- ২০
- ১০
এখনো কোনো রিভিউ নেই
আপনার কেনা বইয়ের রিভিউ এখানে দেখা যাবে।
সম্পর্কিত বই
এই প্রকাশনীর আরও বই
কোয়ান্টাম ফাউন্ডেশন