ঔপনিবেশিক শাসন-শোষণের প্রতিবাদে দ্রোহ ছিল তাঁর একান্তই নিজস্ব, নিখাদ। সাম্যবাদী- সব্যসাচী কাজী নজরুল ইসলামের প্রতিবাদী কণ্ঠ পৌঁছেছিল দেশের মুক্তিকামী-স্বাধীনতাপ্রিয় প্রতিটি মানুষের চিত্তে-চেতনায়। তাঁর একটির পর একটি বই, কবিতা, গান বাজেয়াপ্ত করেছে শাসকগোষ্ঠী। এক বছরেরও বেশি কারাদণ্ড ভোগ করেছেন যিনি। অধিকারের দাবিতে কারাগারে অনশন করেছেন চল্লিশ দিন। বাংলা সাহিত্যের ইতিহাসে নজরুলই একমাত্র প্রতিবাদী কবি যিনি নিজের লেখার জন্য কারাবরণ করেছেন। যাঁর জীবনের ঝুঁকি নিয়ে চিন্তিত বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর টেলিগ্রামে লিখেছেন-অনশন ভাঙো, বাংলা সাহিত্য তোমাকে চায়। অথচ শুধু সাহিত্যের জন্য বেঁচে থাকতে চাননি নজরুল। বিশ্বাস করতেন-সাহিত্যের চেয়েও বড়, জীবনের দাবিতে।\r\n\r\n১৯২২ সালের ২৫ অক্টোবর প্রকাশ পায় ‘অগ্নি-বীণা’। বিদ্রোহী-সাম্যবাদী নজরুলের প্রথম কাব্যগ্রন্থ। যেন বিশ্বাস ছাড়ায়ে নজরুল উত্থিত হলেন চির-উন্নত শির নিয়ে। শুদ্ধতাবাদী বুদ্ধদেব বসুও লিখেছেন- ‘রবীন্দ্রনাথের পরে বাংলা ভাষায় তিনিই (নজরুল) প্রথম মৌলিক কবি।’ যাঁর আগমনী নিয়ে প্রেমেন্দ্র মিত্র লিখেছেন-আপন বীণাতন্ত্রে কী ঘোষিলে বুঝিলাম নাহি, বুঝিলাম জয় তব জয়। ‘অগ্নি-বীণা’র অনন্য ঝংকারে বাংলা সাহিত্যের মোড় ফিরল, আধুনিকতার ছোঁয়া লাগল তাতে।
জুম করুন
অগ্নি-বীণা (হার্ডকভার)
৳১৫০৳১৮০১৭% ছাড়
সাশ্রয় ৳৩০
স্টকে আছে
১
- সম্ভাব্য ডেলিভারি ২৮ সেপ্টেম্বর ২০২৬
- সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি
- বই ক্ষতিগ্রস্ত হলে ৭ দিনের মধ্যে ফেরত
বইয়ের বিবরণ
- প্রকাশনী
- কবি প্রকাশনী
- সংস্করণ
- 1st Published, 2024
- পৃষ্ঠা
- ৫৬
- ভাষা
- বাংলা
- পণ্য কোড
- BOI-GOLPO-JY5BMISM
বই পরিচিতি
লেখক পরিচিতি
কাজী নজরুল ইসলাম
০টি বই
প্রকাশনী পরিচিতি
কবি প্রকাশনী
০টি বই
সব রিভিউ
০
০টি রিভিউর ভিত্তিতে
- ৫০
- ৪০
- ৩০
- ২০
- ১০
এখনো কোনো রিভিউ নেই
আপনার কেনা বইয়ের রিভিউ এখানে দেখা যাবে।
সম্পর্কিত বই
এই প্রকাশনীর আরও বই
কবি প্রকাশনী