নৈশব্দ নদীতে রুপালি জোছনা
'নৈশব্দ নদীতে রুপালি জোছনা' কবির প্রথম একক কাব্যগ্রন্থ। ইতিপূর্বে কবি বিভিন্ন সংকলনে লিখেছেন। লিখেছেন বিভিন্ন ওয়েবম্যাগে। প্রথম কাব্যগ্রন্থ হলেও কবির শব্দচয়ন, উপমা, উৎপ্রেক্ষা সাবলীল ও মনোগ্রাহী।
'নৈশব্দ নদীতে রুপালি জোছনা' বইয়ে গ্রন্থিত কবিতাগুলোয় প্রেমাকাঙ্খা, বিরহ, মায়া, অনুযোগ, অভিযোগ ঘিরে চমৎকার শব্দচিত্রে কবি এঁকে গেছেন ভাবনা-বক্তব্যের নানান চিত্রপট।
পড়ে কবিতাপ্রেমীরা ভাববেন এ তো আমারই কথা! 'নৈশব্দ নদীতে রুপালি জোছনা' আনন্দ পাঠে নতুন ও সফল সংযোজন হবে এমন প্রত্যাশা তাই সংগত।