রুহানী শায়েখ এমামুদ্দীন মুহাম্মদ ত্বহা সাহেবের রচিত “মালফুজাতে রুহানিয়া” গ্রন্থটি মূলত একজন মুসলিমের আত্মশুদ্ধি ও জীবন গঠনের দিকনির্দেশনা হিসেবে রচিত। এতে প্রায় এক হাজার গুরুত্বপূর্ণ উপদেশ সংকলিত হয়েছে, যা অনুসরণ করলে দুনিয়া ও আখিরাতে সফলতা অর্জনের পথ সুগম হয়। উপদেশগুলো বাস্তবসম্মত, হৃদয়গ্রাহী এবং আমলযোগ্য—যা মানুষকে নৈতিকতা, তাকওয়া ও আল্লাহভীতির পথে পরিচালিত করে।
বইটিতে শুধু উপদেশই নয়, শায়েখের জীবনের সংক্ষিপ্ত পরিচিতিও তুলে ধরা হয়েছে, যা লিখেছেন তাঁর দুই প্রিয় ছাত্র হাফেজ মাওলানা মুহাম্মদ শফিকুল ইসলাম ও মাওলানা মুহাম্মদ মানসুর হেলাল। এছাড়া গ্রন্থটির একটি বিশেষ আকর্ষণ হলো—শায়েখকে কেন্দ্র করে রচিত “কৃতজ্ঞতা” নামের একটি বিশাল মহাকাব্য, যা তাঁর ছাত্র আবদুল হামিদ খান রচনা করেছেন ১২০ পর্বে। এই সবকিছু মিলিয়ে বইটি আধ্যাত্মিকতা, ভালোবাসা ও শ্রদ্ধার এক অনন্য সংকলন।
রূহানী কবি আলহাজ্ব হযরত মাওলানা এমামুদ্দীন মোঃ ত্বহা