আয়কর আইনজীবি নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য প্রার্থীদের শুধুমাত্র আইনের সাধারণ ধারণা থাকাই যথেষ্ট নয়। বরং দরকার বাস্তব জ্ঞান ও প্রায়োগিক দক্ষতার। তাই এই বইটি প্রাক্টিক্যাল দৃষ্টিকোণ থেকে আয়কর আইন ও হিসাব বিজ্ঞানের উপর অধিক গুরুত্ব দিয়েছে। পাঠক যেন সহজেই জটিল বিষয়গুলো বুঝতে পারেন, সে জন্য বইয়ে উদাহরণসহ বিশ্লেষণ, সহজ ভাষায় উপস্থাপন এবং প্রয়োজনীয় ব্যাখ্যা প্রদান করা হয়েছে।
এছাড়া, বইটিতে আয়কর বিধিমালা, দানকর আইন, বিকল্প বিরোধ নিস্পত্তি, এবং উৎস কর বিধির মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলির সংক্ষিপ্ত ও প্রাঞ্জল আলোচনা রয়েছে, যা পরীক্ষার্থীদের পরীক্ষার প্রস্তুতি আরও সহজ করে তুলবে। যেসব প্রার্থীরা দ্রুত ও সময়োপযোগী প্রস্তুতি নিতে চান, তাদের জন্য এই গাইড দারুন সহায়ক হবে।
আমাদের এই প্রচেষ্টা তাদের জন্য, যারা সময়ের সঠিক ব্যবহারে, আয়কর আইন ও এর বাস্তব প্রয়োগের ক্ষেত্রে দক্ষতা অর্জন করতে চান। আশা করি, পাঠকের প্রয়োজন পূরণে এবং তাদের সাফল্যের পথে এই বইটি হয়ে উঠবে সেরা সঙ্গী।
শরিফুল ইসলাম আলাল

















