Job Pedia গণিত
লিখিত পরীক্ষার নির্দিষ্ট কোনো সিলেবাস নেই। বিগত ২০০০ সাল থেকে ২০২৫ সাল পর্যন্ত নিয়োগ পরীক্ষার প্রশ্ন এ্যানালাইসিস করে গুরুত্বপূর্ণ অধ্যায়গুলি জবপিডিয়া গণিত বইয়ে সংযোজন করা হয়েছে। যেসকল অধ্যায় হতে লিখিত পরীক্ষায় প্রশ্ন আসে না সেকল অধ্যায় বইয়ে সংযোজন করা হয়নি। প্রতিটি প্রশ্ন ধারাবাহিকভাবে সাজানোর পাশাপাশি যেসকল নিয়োগ পরীক্ষায় প্রশ্নটি এসেছে তা উল্লেখ করা হয়েছে। যার ফলে একজন চাকরি প্রত্যাশী একদিকে যেমন খুব সহজে মুখস্ত এবং রিভিশন করতে পারবে, অন্যদিকে প্রশ্নটি নিয়োগ পরীক্ষায় কতবার এসেছে তা জানতে পারবে। এর ফলে গণিতে দুর্বল ছাত্র- ছাত্রীগণ খুবই অল্প সময়ে ভালোভাবে প্রস্তুতি নিতে পারবে। দুর্বল ছাত্র-ছাত্রীদের কাছে সরকারি ২য়, ৩য় ও ৪র্থ শ্রেণির নিয়োগ পরীক্ষার ক্ষেত্রে এ বইটি বাজারে প্রচলিত যেকোনো বইয়ের চেয়ে বেশি সহায়ক হবে বলে আমরা বিশ্বাস করি। বইটি নির্ভুল এবং আরও সহজবোধ্য ও সাবলীল করতে অসংখ্যবার প্রুফ রিডিং ও রিভিশন করা হয়েছে। প্রশ্নের প্যাটার্ন বোঝার জন্য বইটির শেষাংশে ২০২৫ সালে অনুষ্ঠিত নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান দেওয়া হয়েছে।
শরিফুল ইসলাম আলাল
















