হিটলার পৃথিবীর একজন বিতর্কিত ব্যক্তি। মানুষের কাছে তাঁর পরিচিত একজন কুখ্যাত ব্যক্তি হিসেবেও। জন বিরোধী ও মানবতা বিরোধী বিভিন্ন ধরনের কাজ করে তিনি তিরিশ ও চল্লিশের দশকে অত্যন্ত আলোচিত ব্যক্তিতে পরিণত হন। যা তাঁর মৃত্যুর পরও এখনও অব্যহত আছে। তাঁর কর্মের ফলে গোটা পৃথিবীতে দেখা দিয়েছিল অস্থিরতা। যুদ্ধ বিগ্রহে মানুষের শান্তি হয়েছিল বিপন্ন। হিটলারের কারণেই শুরু হয়েছিল ভয়াবহ দ্বিতীয় বিশ্বযুদ্ধ। যে যুদ্ধে কয়েক কোটি লোককে প্রাণ দিতে হয়। গোটা পৃথিবীর সবাইকে সে সময় কম-বেশি শিকার হতে হয় তাঁর সেই ভয়াবহ অপরিণামদর্শিতার। বিভিন্ন জাতি-দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব হয় ভূলুণ্ঠিত। এসবের জন্য হিটলার পৃথিবীর বিবেকবান মানুষের কাছে অন্যতম ঘৃণিত ব্যক্তি হিসেবে পরিচিত হয়েছেন। এখনো অনেকে তাঁর নাম শুনলে শিউরে ওঠেন। তাঁর নৃশংসতা অতীতের সকল রেকর্ডকে হার মানিয়ে দিয়েছে।\r\nগণধিকৃত এই ব্যক্তির মৃত্যুর পর তাঁর বিভিন্ন লোমহর্ষক কার্যকলাপ মানুষের কাছে রূপকথায় পরিণত হয়। মানুষের মনে তাঁকে নিয়ে দিনকে দিন কৌতূহল বাড়তে থাকে। হিটলারকে ঘিরে সৃষ্টি হয়েছে নব নব কাহিনির। যে কাহিনির শেষ এখনো হয়নি। সারা পৃথিবীর মানুষ জানতে চায় তাঁর বিভিন্ন ধিকৃত জীবনের প্রতিবেদন। তিনি জন্ম দিয়ে গেছেন অনেক কাহিনির। এখনও দিচ্ছে। এযাবৎ তাঁকে নিয়ে লেখা হয়েছে অসংখ্য সংবাদ প্রতিবেদন, বই-পুস্তক। তবুও এর শেষ নেই। প্রায়ই জন্ম হচ্ছে নতুন কাহিনির । উন্মোচিত হচ্ছে বিভিন্ন লোমহর্ষক ঘটনাবলি।\r\nঅতি সাধারণ একটি পরিবারের ছেলে হিটলার। দারিদ্র্যতার কারণে কিশোর বয়স কেটেছে অত্যন্ত অনাদর ও অবেহলায়। কিশোর বয়সেই তাঁর বাবা মৃত্যুবরণ করলে নামতে হয় পরবর্তী জীবনের কঠিন সংগ্রাম। এ সময় নিজ জন্মভূমি তাঁকে ত্যাগ করতে হয়। বেঁচে থাকার প্রয়োজনে মাকে সঙ্গে নিয়ে ঘুরে বেড়াতে থাকেন স্থান থেকে স্থানান্তরে। কিন্তু তাঁর প্রতি ভাগ্য তেমন সদয় হয় না। অত্যন্ত দুঃখ-কষ্টের মধ্যে দিয়েও নিজেকে বেঁচে রাখার প্রচেষ্টা তিনি চালাতে থাকেন। কিন্তু দিনকে দিন দুঃখ-কষ্ট বাড়তে থাকায় একদিন নিজ মাকে ফেলে পালিয়ে যান অন্যত্র। এরপরও তাঁর এ অবস্থা দীর্ঘদিন অব্যাহত থাকে। অবশেষ একদিন ভাগ্য তাঁর সুপ্রসন্ন হয়। সৈনিক জীবনত্যাগ করে রাজনীতির সঙ্গে তিনি জড়িয়ে পড়েন। তখন থেকেই তাঁর ধাপ টপকানোর শুরু। রাজনীতিতে অল্পদিনের মধ্যেই তিনি তাঁর দৃঢ় অবস্থান করে নিতে সক্ষম হন। একের পর এক কূটকৌশল অবলম্বন ও রাজনৈতিক প্রতিপক্ষকে ঘায়েল করে ক্ষমতার চূড়ান্ত পর্যায়ে পৌঁছতে সমর্থ হন। এজন্য তাঁকে বহু কাঠ-খড় পোড়াতে হয়। ক্ষমতায় নিজের স্থান সুদৃঢ় করার পরই তিনি আবির্ভূত হন সরূপে। তার পরের ইতিহাস অনেকেরই কম-বেশি জানা।\r\nদ্বিতীয় বিশ্বযুদ্ধের পর হিটলারের এই ডায়েরিটা খুঁজে পাওয়া যায়। বহু ঘটনার সাক্ষী এই ডায়েরি। তৎকালীন হিটলারের মানসিক চিন্তাধারার স্বচ্ছ দর্পণ এই ব্যক্তিগত ডায়েরিটা হয়তোবা মহাযুদ্ধের কারণগুলো বুঝতে সাহায্য করবে; সেই সঙ্গে হিটলার এবং সেদিনের জার্মানিকেও।\r\nযুদ্ধবিধ্বস্ত জার্মানির পটভূমির নায়ক নিঃসন্দেহে হিটলার। আর তাঁর সঙ্গী হিসেবে গোয়েবেলসের ভূমিকাও কমি ছিল না ৷
জুম করুন
হিটলারের ডায়েরি
৳১১৫৳২৫০৫৪% ছাড়
সাশ্রয় ৳১৩৫
স্টকে আছে
১
- সম্ভাব্য ডেলিভারি ২৮ সেপ্টেম্বর ২০২৬
- সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি
- বই ক্ষতিগ্রস্ত হলে ৭ দিনের মধ্যে ফেরত
বইয়ের বিবরণ
- প্রকাশনী
- শব্দশিল্প
- সংস্করণ
- 1st Edition, 2023
- পৃষ্ঠা
- ১২০
- ভাষা
- বাংলা
- পণ্য কোড
- BOI-GOLPO-N8UIFSYC
বই পরিচিতি
লেখক পরিচিতি
আডলফ হিটলার
০টি বই
প্রকাশনী পরিচিতি
শব্দশিল্প
০টি বই
সব রিভিউ
০
০টি রিভিউর ভিত্তিতে
- ৫০
- ৪০
- ৩০
- ২০
- ১০
এখনো কোনো রিভিউ নেই
আপনার কেনা বইয়ের রিভিউ এখানে দেখা যাবে।
সম্পর্কিত বই
Unique ভূগোল পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা শর্ট সাজেশন (৪৭তম বিসিএস প্রিলিমিনারি)
মোঃ আনিসুর রহমান শ্রাবণ, মোঃ আসলাম সাগর
৳১২০৳১৩০
unique নৈতিকতা,মুল্যবোধ ও সুশাসন শর্ট সাজেশন সংক্ষিপ্ত কিন্তু পুর্ণাঙ্গ (৫০ তম বিসিএস প্রিলিমিনারি)
মোঃ আনিসুর রহমান শ্রাবণ, মোঃ আসলাম সাগর
৳১০০৳২০০
এই প্রকাশনীর আরও বই
শব্দশিল্প