মধ্যরাতের ভাবনা\r\n\r\nমধ্যরাতের থমথমে আকাশ।\r\nঘুমের চাদরে মোড়ানো পৃথিবীটাকে হঠাৎ ভীষণ নিষ্পাপ মনে হয়।\r\nরূপোর থালার মতো ঝলমলে চাঁদ ঝুলছে আকাশে।\r\nআচ্ছা, চাঁদটা আসলেই কি রূপোর থালার মতো,\r\nনা সোনার?\r\nকেন জানি না— আমার মনে হয়, চাঁদটা নিখাদ রূপোর থালার মতোই।\r\n\r\nহঠাৎ কুকুরের ঘেউঘেউ ভেসে আসে।\r\nকানে বাজে বিরক্তিকরভাবে,\r\nনিস্তব্ধতাটাকে ভেঙে দেয় বারবার।\r\nতবু ভাবি, এরা কি ঘুমায় না?\r\nনাকি এদেরও কষ্ট আছে, মান-অভিমান আছে?\r\nহয়তো আছে।\r\nপ্রাণ মানেই তো অনুভব,\r\nসম্পর্ক মানেই তো দুঃখ আর অভিমান।\r\nতাহলে এদের ঘেউঘেউ কি আসলে কান্নারই আর্তনাদ?\r\nকী জানি।\r\nপ্রাণীদের ভাষা যদি বুঝতে পারতাম!\r\n\r\nনবী সুলাইমান (আঃ)-এর কথা মনে পড়ে ফাহাদের।\r\nপ্রাণীদের ভাষা তিনি বুঝতেন।\r\nফাহাদ ভাবে— যারা সত্যিকার অর্থে ভালো মানুষ,\r\nতারা নীরব প্রকৃতির ভাষা বুঝতে পারে,\r\nবোবা প্রাণের হাহাকারও অনুভব করে।\r\nএর কি কোনো যুক্তি আছে?\r\nকিন্তু সবকিছুই কি যুক্তি দিয়ে মাপা যায়?\r\nযুক্তি যে কখনো কখনো হার মেনে যায়,\r\nযুক্তির ঊর্ধ্বেও তো আছে এক অদ্ভুত দুনিয়া।\r\n\r\nফাহাদের ভাবনা ঘুরপাক খায়।\r\nমানুষের চিন্তাশক্তির গতি—\r\nআজ অবধি কেউ কি তা মাপতে পেরেছে?\r\nকী জানি!\r\nসে বিজ্ঞানের মানুষ নয়,\r\nতবু বিশ্বাস করে—\r\nকল্পনাশক্তির গতি আলোর থেকেও দ্রুত।\r\nসূর্যের আলো পৃথিবীতে পৌঁছতে যতক্ষণ লাগে,\r\nতার চিন্তা ততক্ষণে কই থেকে কই চলে যায়।\r\n\r\nআজ ফাহাদের মন খারাপ।\r\nসুখের প্রতিটি অংশ সে সুরাইয়াকে ভাগ করে দিতে জানে,\r\nকিন্তু দুঃখগুলো সব নিজের ভেতরেই চাপা রাখে।\r\nচায় না কোনো অশান্তি পৌঁছে যাক স্ত্রীর কাছে।\r\nতবু লুকিয়েই বা কী হবে!\r\nবিচক্ষণ স্ত্রী সুরাইয়া সবই টের পেয়ে যায়।\r\nযেমনটা আজ পেয়েছে…
জুম করুন
একমুঠো ভালোবাসা
৳৯৯২৭% ছাড়
সাশ্রয় ৳৩৭
স্টকে আছে
১
- সম্ভাব্য ডেলিভারি ২৮ সেপ্টেম্বর ২০২৬
- সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি
- বই ক্ষতিগ্রস্ত হলে ৭ দিনের মধ্যে ফেরত
বইয়ের বিবরণ
- প্রকাশনী
- অশ্রু প্রকাশন
- সংস্করণ
- 2022
- পৃষ্ঠা
- ৯৬
- ভাষা
- বাংলা
- পণ্য কোড
- BOI-GOLPO-AMW01O2N
বই পরিচিতি
লেখক পরিচিতি
ইলয়াস হায়দার
০টি বই
প্রকাশনী পরিচিতি
অশ্রু প্রকাশন
০টি বই
সব রিভিউ
০
০টি রিভিউর ভিত্তিতে
- ৫০
- ৪০
- ৩০
- ২০
- ১০
এখনো কোনো রিভিউ নেই
আপনার কেনা বইয়ের রিভিউ এখানে দেখা যাবে।
সম্পর্কিত বই
Unique ভূগোল পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা শর্ট সাজেশন (৪৭তম বিসিএস প্রিলিমিনারি)
মোঃ আনিসুর রহমান শ্রাবণ, মোঃ আসলাম সাগর
৳১২০৳১৩০
unique নৈতিকতা,মুল্যবোধ ও সুশাসন শর্ট সাজেশন সংক্ষিপ্ত কিন্তু পুর্ণাঙ্গ (৫০ তম বিসিএস প্রিলিমিনারি)
মোঃ আনিসুর রহমান শ্রাবণ, মোঃ আসলাম সাগর
৳১০০৳২০০