একদিন সব কিছু গল্প হয়ে যায় (হার্ডকভার)\r\nএই সময়ের সংবেদী রূপকার, শক্তিমান কথাশিল্পী আহমাদ মোস্তফা কামাল তাঁর অনুপম-সজীব-নির্বিকল্প গদ্যে রচনা করলেন ভিন্নমাত্রিক ব্যঞ্জনার নতুন ধরনের এই গ্রন্থটি। নতুন ধরনের মানে? লেখাগুলো সম্পর্কে তিনি নিজেই লিখেছেন এই গ্রন্থের ভ‚মিকায় ‘গল্প নয়, যদিও গল্পের ঢঙেই লেখা; উপন্যাসও নয়, যদিও উপন্যাসের অনেক উপকরণ পাওয়া যাবে; প্রবন্ধও নয়, যদিও গঠনশৈলী দেখে সেটি মনে হতে পারে। খানিকটা ব্যক্তিগত আলাপচারিতার ভঙ্গিতে রচিত এই লেখাগুলোকে মুক্তগদ্য নামে ডাকতেই ভালোবাসি আমি।’ হ্যাঁ, খুব পরিচিত নয় এই ধরনের লেখা আমাদের পাঠকদের কাছে, তবু তিনি ঝুঁকি নিলেন, অচেনা ভঙ্গির এই লেখাগুলোকে মলাটবন্দি করলেন পাঠকদের জন্য। কারণ তিনি বিশ্বাস করেন, তাঁর পাঠকসংখ্যা সীমিত হলেও তাঁরা সবাই সংবেদনশীল এবং গভীরমনস্ক। আর পাঠকরা তো জানেনই ‘অনেকটা মুখোমুখি বসে কথা বলার মতো করে গল্প বলেন তিনি, এবং সেই বলার মধ্যে কোনো ফাঁকি থাকে না। এ যেন পুরনো কোনো বন্ধুর সঙ্গে দক্ষিণমুখো বারান্দায় বসে আত্মগত গলায় স্মৃতিচারণের মতো।’ হ্যাঁ, এই গ্রন্থেও জাাদুবিস্তারি-আত্মমগ্ন বর্ণনায় তিনি সাজিয়েছেন জীবনের নিভৃত মুহূর্তগুলো; আমরা তার গন্ধ পাই, আলো পাই, শব্দ শুনি। আসুন, প্রিয় পাঠক, আমরাও তাঁর সঙ্গে এই জীবন অবলোকন করি।
জুম করুন
একদিন সব কিছু গল্প হয়ে যায় (হার্ডকভার)
৳১৭৯৳২১০১৫% ছাড়
সাশ্রয় ৳৩১
স্টকে আছে
১
- সম্ভাব্য ডেলিভারি ২৯ সেপ্টেম্বর ২০২৬
- সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি
- বই ক্ষতিগ্রস্ত হলে ৭ দিনের মধ্যে ফেরত
বইয়ের বিবরণ
- প্রকাশনী
- সন্দেশ
- ISBN
- 9789848089170
- সংস্করণ
- 1st Published, 2020
- পৃষ্ঠা
- ১১১
- ভাষা
- বাংলা
- পণ্য কোড
- 9789848089170
বই পরিচিতি
লেখক পরিচিতি
আহমাদ মোস্তফা কামাল
০টি বই
প্রকাশনী পরিচিতি
সন্দেশ
০টি বই
সব রিভিউ
০
০টি রিভিউর ভিত্তিতে
- ৫০
- ৪০
- ৩০
- ২০
- ১০
এখনো কোনো রিভিউ নেই
আপনার কেনা বইয়ের রিভিউ এখানে দেখা যাবে।
সম্পর্কিত বই
এই প্রকাশনীর আরও বই
সন্দেশ