টোকিও শহরের জিমবোচো, বইপ্রেমীদের জন্য যেন এক টুকরো স্বর্গ। সেখানেই কোনো এক কোনায় কাঠের পুরোনো একটা দালানে হাজারো পুরোনো বইয়ে ঠাসা একটি বইয়ের দোকান রয়েছে।\r\nতিন প্রজন্ম ধরে মরিসাকি বুকশপ তার মায়ের পরিবার সামলাচ্ছে, অথচ ২৫ বছর বয়সি তাকাকো কখনোই বই পড়তে তেমন একটা পছন্দ করেনি। তার মামা সাতোরু নিজের জীবনের সবটুকু ঢেলে দিয়েছেন এই বইয়ের দোকানের জন্য৷ পাঁচ বছর আগে তার মামি মোমোকো তাকাকোর মামাকে ছেড়ে চলে গিয়েছিলেন। এরপর থেকে সাতোরু মামা এই বইয়ের দোকান নিয়েই আছেন।\r\nতাকাকো যখন জানতে পারে তার প্রেমিক অন্য এক মেয়েকে বিয়ে করতে চলেছে, কিছুটা ইতস্ততভাবেই সে তার পাগলাটে মামার প্রস্তাবে রাজি হয়ে যায়। প্রস্তাবটা ছিল বইয়ের দোকানের উপরের ঘরটিতে সে বিনা ভাড়ায় থাকতে পারবে। তাকাকো তার এই নতুন জীবনের দৃশ্য দেখে অত্যন্ত অবাক হয়েছিল, যেখানে সে একগাদা বইয়ের স্তূপের সাথে মরিসাকি বুকশপে বাস করতে যাচ্ছিল।\r\nগ্রীষ্মের শেষ হয়ে বসন্ত আসতে শুরু করেছিল, কিছুটা সময় তারা পার করে এসেছে একসাথে। আর এভাবেই তাকাকো দেখল তার মামার সাথে তার অনেক মিল আছে, যা সে প্রথম দেখায় কখনো কল্পনাও করেনি। মরিসাকি বুকশপের মাধ্যমে তারা দুইজনই জীবন, ভালোবাসা ও বই পড়ার মধ্য দিয়ে ক্ষত ভোলার শিক্ষা লাভ করেছিল।
জুম করুন
ডেইজ এট দ্য মরিসাকি - বুকশপ(ডার্ক এডিশন)
৳২৯৯৳৪৪০৩২% ছাড়
সাশ্রয় ৳১৪১
স্টকে আছে
১
- সম্ভাব্য ডেলিভারি ২৯ সেপ্টেম্বর ২০২৬
- সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি
- বই ক্ষতিগ্রস্ত হলে ৭ দিনের মধ্যে ফেরত
বইয়ের বিবরণ
- প্রকাশনী
- উপকথা প্রকাশন
- সংস্করণ
- 1st Published, 2023
- পৃষ্ঠা
- ১৬০
- ভাষা
- বাংলা
- পণ্য কোড
- BOI-GOLPO-AVQYP8P3
বই পরিচিতি
লেখক পরিচিতি
সাতোশি ইয়াগিসাওয়া
০টি বই
প্রকাশনী পরিচিতি
উপকথা প্রকাশন
০টি বই
সব রিভিউ
০
০টি রিভিউর ভিত্তিতে
- ৫০
- ৪০
- ৩০
- ২০
- ১০
এখনো কোনো রিভিউ নেই
আপনার কেনা বইয়ের রিভিউ এখানে দেখা যাবে।
সম্পর্কিত বই
এই প্রকাশনীর আরও বই
উপকথা প্রকাশন