দাউদাউ করে জ্বলে উঠল কোপেনহেগেনের এক বইয়ের দোকান, ছড়িয়ে পড়ল রহস্যময় সেই আগুনের লেলিহান শিখা। আর সেই অগ্নিকাণ্ডের সূত্র ধরেই শুরু হলো এক রুদ্ধশ্বাস ধাওয়া—এক নয়, দুই নয়, চার-চারটি মহাদেশ জুড়ে। বীভৎস খুন আর ধ্বংসযজ্ঞের আড়াল থেকে বেরিয়ে এলো এক গভীর চক্রান্ত। লক্ষ্যটা ভারি অদ্ভুত: চুরি করতে হবে বিবর্তনবাদের জনক চার্লস ডারউইনের ব্যক্তিগত বাইবেল!\r\n\r\n\r\n\r\nএই রহস্যের কূলকিনারা করতে গিয়ে কমান্ডার গ্রে পিয়ার্স ঝাঁপিয়ে পড়ল এমন এক অতল গহ্বরে, যার শেকড় প্রোথিত সেই নাৎসি জার্মানিতে। জড়িয়ে আছে পোল্যান্ডের বুকে পাহাড় খুঁড়ে তৈরি এক পরিত্যক্ত গবেষণাগারে চালানো হাড়হিম করা সব এক্সপেরিমেন্টের সাথে।\r\n\r\n\r\n\r\nওদিকে আরেক মহাদেশে, নেপালের সুউচ্চ পাহাড়ের এক দুর্গম মঠ পড়েছে উন্মত্ততার করাল গ্রাসে। পাশবিক নির্যাতন আর নরমাংস ভক্ষণে মেতে উঠেছে বৌদ্ধ সন্ন্যাসীরা। এই নারকীয় ঘটনার তদন্ত করতে এসে হঠাৎ করেই এক নৃশংস খুনির লক্ষ্যে পরিণত হলো তরুণী আমেরিকান ডাক্তার লিসা কামিংস। কোনো এক গোপন শক্তির হয়ে কাজ করছে খুনিটা, যাদের উদ্দেশ্য যেকোনো মূল্যে পুরো ঘটনাটা ধামাচাপা দেওয়া। লিসার এখন একমাত্র ভরসা ছদ্মবেশী এক তীর্থযাত্রী—পেইন্টার ক্রো। তিনি আসলে সিগমা ফোর্সের ডিরেক্টর—আমেরিকান বিজ্ঞানী আর স্পেশাল ফোর্সের বাছাই করা তুখোড় অপারেটিভদের নিয়ে গড়া এক দুর্ধর্ষ টিম। কিন্তু ততক্ষণে তার মাঝেও দেখা দিতে শুরু করেছে সেই রহস্যময় রোগের লক্ষণ, যা মঠের সন্ন্যাসীদের পাগল করে দিয়েছে।\r\n\r\n\r\n\r\nএখন পেইন্টার আর লিসা—দুজনকেই বাঁচানোর গুরুদায়িত্ব গ্রে পিয়ার্সের কাঁধে। সেই সাথে বিপন্ন পৃথিবীকেও রক্ষা করতে হবে ওকে। এক শতাব্দী প্রাচীন ষড়যন্ত্রের মুখোশ খুলে দিতে ছুটছে সিগমা ফোর্স...এমন এক চক্রান্ত, যা গুঁড়িয়ে দেবে বর্তমান বিশ্বব্যবস্থাকে আর চিরদিনের জন্য বদলে দেবে মানবজাতির ভাগ্য।
জুম করুন
ব্ল্যাক অর্ডার
৳৪৩৮৳৬০০২৭% ছাড়
সাশ্রয় ৳১৬২
স্টকে নেই
১
- সম্ভাব্য ডেলিভারি ৩০ সেপ্টেম্বর ২০২৬
- সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি
- বই ক্ষতিগ্রস্ত হলে ৭ দিনের মধ্যে ফেরত
বইয়ের বিবরণ
- প্রকাশনী
- বিবলিওফাইল প্রকাশনী
- সংস্করণ
- 1st Published, 2026
- পৃষ্ঠা
- ৪৪৮
- ভাষা
- বাংলা
- পণ্য কোড
- BOI-GOLPO-6BHVLZPG
বই পরিচিতি
লেখক পরিচিতি
জেমস রলিন্স
০টি বই
প্রকাশনী পরিচিতি
বিবলিওফাইল প্রকাশনী
০টি বই
সব রিভিউ
০
০টি রিভিউর ভিত্তিতে
- ৫০
- ৪০
- ৩০
- ২০
- ১০
এখনো কোনো রিভিউ নেই
আপনার কেনা বইয়ের রিভিউ এখানে দেখা যাবে।
সম্পর্কিত বই
Unique ভূগোল পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা শর্ট সাজেশন (৪৭তম বিসিএস প্রিলিমিনারি)
মোঃ আনিসুর রহমান শ্রাবণ, মোঃ আসলাম সাগর
৳১২০৳১৩০
স্টকে নেই
unique নৈতিকতা,মুল্যবোধ ও সুশাসন শর্ট সাজেশন সংক্ষিপ্ত কিন্তু পুর্ণাঙ্গ (৫০ তম বিসিএস প্রিলিমিনারি)
মোঃ আনিসুর রহমান শ্রাবণ, মোঃ আসলাম সাগর
৳১০০৳২০০
স্টকে নেই
এই প্রকাশনীর আরও বই
বিবলিওফাইল প্রকাশনী