বাণী চিরন্তনী\r\n(১)\r\nপরকর্ম সমালোচনায় মুখরিত জনেরা মহৎ কর্ম সাধনে কখনো আলোড়ন সৃষ্টি করে না।\r\nসমালোচক কেবল প্রসিদ্ধতা লাভ ও জ্ঞান জাহিরে নিমগ্ন থাকে,\r\nআর মহৎ কর্ম সাধক নিভৃতে নীরবে নিজের কাজ সম্পন্ন করে।\r\n\r\n(২)\r\nকারো হিত করতে না পারো তো অহিত করো না।\r\nসৃষ্টি শুধু দুর্বল হয়, কিন্তু সৃষ্টিকর্তা কখনো নন।\r\n\r\n(৩)\r\nহৃদয়ের কিছু কথা কখনো প্রকাশ করা যায় না।\r\nফুলবাগ মরুভূমিতে পরিণত হলে সেখানে আর ফুল চাষ হয় না।\r\n\r\n(৪)\r\nপোড়া মন যতই আনন্দে প্রফুল্ল থাকুক,\r\nনিভৃতে তার ব্যথাগুলো লুকাতে পারে না—তাই ব্যথা অশ্রু হয়ে ঝরে।\r\n\r\n(৫)\r\nঅচেনা পথের পথিক যখন পথের দিশা পায় না,\r\nহাত ধরে পথ দেখালে শেষে বলে—পথ ছিল তার নিজেরই জানা।\r\n\r\n(৬)\r\nঅতিরিক্ত চিন্তা বুদ্ধি নাশ করে, জ্ঞান ধ্বংস করে,\r\nচিন্তা বড় অভাগিনী—তা যেন চিতার দাহের সমান।\r\n\r\n(৭)\r\nজন্ম থেকে মৃত্যু পর্যন্ত জীবন পার হয়,\r\nতবু পুরোপুরি শেখা হয় না মনুষ্যত্ব ও শিষ্টাচার।\r\n\r\n(৮)\r\nবীজে যেমন ফসল ফলে, তেমনি কর্মে মানুষের ফল নির্ধারিত হয়।\r\nকর্মের বীজ চিটা হলে ধর্মেও ফল ধরে না।\r\n\r\n(৯)\r\nযে মুখ আজ প্রশংসার ফুল-চন্দন বর্ষণ করে,\r\nসেই মুখই একদিন বিষ বাক্যে তোমাকে কাঁদাবে।\r\n\r\n(১০)\r\nসব শব্দের সঠিক অর্থ অভিধান খুললে পাওয়া যায়,\r\nকিন্তু “জীবন” শব্দের প্রকৃত অর্থ কেবল জীবন শেষে উপলব্ধি হয়।\r\n\r\n(১১)\r\nবিশ্বাস করলে ধোঁকা নেই, না করলে বাড়ে শত্রু।\r\nবিশ্বাসের গলা টিপে মারে স্বজন ও অতি মিত্রও।\r\n\r\n(১২)\r\nএই জগতে সবাই নিজেকে জ্ঞানী বলে জ্ঞানের চাষ করে,\r\nকেউ ফলায় জ্ঞানফসল, কেউ বা শুধু ঘাস।\r\n\r\n(১৩)\r\nমানবজীবন সুখ-দুঃখের বহমান নদী,\r\nভাঙা-গড়ার জলে তা নিরবধি কলকল করে বয়ে চলে।\r\n\r\n(১৪)\r\nসন্দেহ এক ধরনের অবিশ্বাস, যা মানুষকে অন্ধ করে দেয়।\r\nতাই সন্দেহভাজন লোক ভালো কাজ করলেও সহজে বিশ্বাস করা হয় না।\r\n\r\nলেখক: জবাদুল হক জাবেদ
জুম করুন
বলি পথে নাহি চলি
৳১৭৬৳২০০১২% ছাড়
সাশ্রয় ৳২৪
স্টকে আছে
১
- সম্ভাব্য ডেলিভারি ২৯ সেপ্টেম্বর ২০২৬
- সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি
- বই ক্ষতিগ্রস্ত হলে ৭ দিনের মধ্যে ফেরত
বইয়ের বিবরণ
- প্রকাশনী
- বৃত্তকলা একাডেমি
- সংস্করণ
- 1st Edition, 2023
- পৃষ্ঠা
- ৬৫
- ভাষা
- বাংলা
- পণ্য কোড
- BOI-GOLPO-KDT6PTS1
বই পরিচিতি
লেখক পরিচিতি
জবাদুল হক জাবেদ
০টি বই
প্রকাশনী পরিচিতি
বৃত্তকলা একাডেমি
০টি বই
সব রিভিউ
০
০টি রিভিউর ভিত্তিতে
- ৫০
- ৪০
- ৩০
- ২০
- ১০
এখনো কোনো রিভিউ নেই
আপনার কেনা বইয়ের রিভিউ এখানে দেখা যাবে।
সম্পর্কিত বই
Unique ভূগোল পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা শর্ট সাজেশন (৪৭তম বিসিএস প্রিলিমিনারি)
মোঃ আনিসুর রহমান শ্রাবণ, মোঃ আসলাম সাগর
৳১২০৳১৩০
unique নৈতিকতা,মুল্যবোধ ও সুশাসন শর্ট সাজেশন সংক্ষিপ্ত কিন্তু পুর্ণাঙ্গ (৫০ তম বিসিএস প্রিলিমিনারি)
মোঃ আনিসুর রহমান শ্রাবণ, মোঃ আসলাম সাগর
৳১০০৳২০০
এই প্রকাশনীর আরও বই
বৃত্তকলা একাডেমি