পৃথিবীর অধিকাংশ মানুষই নীরব-নিস্তরঙ্গ এক সাধারণ জীবন কাটিয়ে দেয়—যেখানে বিশেষ কোনো উত্তেজনা নেই, নেই বড় স্বপ্নের আলো। দিন আসে, দিন যায়; জীবনের পাতায় কিছুই গভীরভাবে আঁকা হয় না। তুমি চাইলে এই স্রোতেই ভেসে যেতে পারো। তাতে বিশেষ কষ্ট নাও হতে পারে। জীবন চলে যাবে, দিব্যি কেটে যাবে।\r\n\r\nকিন্তু তখন তোমার জীবন কেবল এক সাদামাটা অস্তিত্ব হয়েই থেকে যাবে। থাকবে না গৌরবের গল্প, থাকবে না অর্জনের উজ্জ্বল চিহ্ন। তোমার মাঝে যে অসীম সামর্থ্য, যে দীপ্ত মেধা অর্পিত হয়েছে—তার সাথে নীরবে বিশ্বাসঘাতকতাই করা হবে তখন।\r\n\r\nতোমার জন্য অপেক্ষমান যে সম্ভাবনার বিশাল দুয়ার, যে বিস্ময়কর ভবিষ্যৎ হাতছানি দিচ্ছিল, তারা একে একে মুখ ফিরিয়ে নেবে। তুমি হারিয়ে যাবে অসংখ্য মানুষের ভিড়ে, যাদের কথা কেউ মনে রাখে না। অথচ মেহনত ও প্রতিভার জোরে অন্যদের চেয়েও উঁচুতে ওঠার সুযোগ ছিল তোমার, দরজায় কড়া নাড়ছিল ব্যতিক্রমী সব সাফল্যের সম্ভাবনা—সেসব কিছুই অধরা থেকে যাবে।\r\n\r\nশোনো প্রিয়, ইতিহাসের পাতায় লেখা বিজয়ীদের গৌরব আর পরাজিতদের দীর্ঘশ্বাস এই মুহূর্তে তোমাকে সতর্ক করে বলছে—এই ভুল করো না।\r\n\r\nজীবনের সিদ্ধান্ত নেওয়ার সময় কখনোই নিজের ভাগ্যে তুচ্ছতা বেছে নেবে না। নিজেকে এতটা ছোট করে দেখো না—কারণ তুমি জন্মেছো বড় কিছু করার জন্য।
জুম করুন
বিজয় অভিযান
৳৬৬৩৮% ছাড়
সাশ্রয় ৳৪১
স্টকে আছে
১
- সম্ভাব্য ডেলিভারি ২৮ সেপ্টেম্বর ২০২৬
- সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি
- বই ক্ষতিগ্রস্ত হলে ৭ দিনের মধ্যে ফেরত
বইয়ের বিবরণ
- প্রকাশনী
- অভিযাত্রিক
- সংস্করণ
- 1st Published, 2025
- পৃষ্ঠা
- ৬৪
- ভাষা
- বাংলা
- পণ্য কোড
- BOI-GOLPO-YC3O3RUH
বই পরিচিতি
লেখক পরিচিতি
মুহাম্মাদ হোসাইন Muhammad Hossain
০টি বই
প্রকাশনী পরিচিতি
অভিযাত্রিক
০টি বই
সব রিভিউ
০
০টি রিভিউর ভিত্তিতে
- ৫০
- ৪০
- ৩০
- ২০
- ১০
এখনো কোনো রিভিউ নেই
আপনার কেনা বইয়ের রিভিউ এখানে দেখা যাবে।
সম্পর্কিত বই
Unique ভূগোল পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা শর্ট সাজেশন (৪৭তম বিসিএস প্রিলিমিনারি)
মোঃ আনিসুর রহমান শ্রাবণ, মোঃ আসলাম সাগর
৳১২০৳১৩০
unique নৈতিকতা,মুল্যবোধ ও সুশাসন শর্ট সাজেশন সংক্ষিপ্ত কিন্তু পুর্ণাঙ্গ (৫০ তম বিসিএস প্রিলিমিনারি)
মোঃ আনিসুর রহমান শ্রাবণ, মোঃ আসলাম সাগর
৳১০০৳২০০
এই প্রকাশনীর আরও বই
অভিযাত্রিক