পাঁচ দশকের গল্প বলতে যে সময়কালকে বিবেচনায় রাখা হয়েছে তা বাংলাদেশ রাষ্ট্রের জন্ম-পরবর্তী পাঁচ দশক। যদিও এই সংকলনের প্রথম খণ্ডে অন্তর্ভুক্ত লেখকদের কেউ কেউ এই কালপরিসরে আবির্ভূত হননি, তবে একাত্তর-পরবর্তীকালে তাঁদের রচিত গল্পগুলোও তাঁদের রচনারীতির প্রতিনিধিত্বের দাবিদার বলেই আমাদের ধারণা। সত্তর-আশি বা পরের দশকের লেখকদের যে সমস্ত গল্প নেওয়া হয়েছে, সেসবকে দশকওয়ারি বলাই সংগত। দ্বিতীয় খণ্ডে ৩১ জন গল্পকারের রচনা অন্তর্ভুক্ত হয়েছে।\r\n\r\nমুক্তিযুদ্ধের মধ্য দিয়ে স্বাধীন রাষ্ট্র হিসেবে বাংলাদেশের অভিযাত্রা এ ভূখণ্ডের ছোটোগল্পের আঙ্গিককেও পাল্টে দিয়েছে গভীরভাবে। সাম্প্রতিক ছোটোগল্পে তার স্পন্দন লক্ষ করা যায়। গল্পের পটভূমি-গ্রাম বা শহর-যা-ই হোক, কাহিনির প্রয়োজনে, নির্মাণের প্রয়োজনে লেখক বারবার নতুন নতুন আঙ্গিকের আশ্রয় নিয়েছেন, আঙ্গিকগত পরীক্ষা-নিরীক্ষাও করেছেন। গল্পের আঙ্গিক তো সাধারণভাবে এই যে, কাহিনি কীভাবে গড়ে উঠবে আর কোন পথে এগোবে আঙ্গিকই নির্ধারণ করে দেয় সেসবের প্রকৃতি, উদ্ভাসন ঘটায় লেখকের নিজস্ব শৈল্পিকতার। দ্বিতীয় খণ্ডে অন্তর্ভুক্ত গল্পে ওই পরীক্ষা-নিরীক্ষার বিষয়টি খুব সহজেই চিহ্নিত করা যায়। এই খণ্ডের ৩১ জনের গল্পে বাংলাদেশের সাম্প্রতিক ছোটোগল্পের বিকাশ ও বৈচিত্র্যের অন্বেষণ বুঝে নেওয়া যায়।
জুম করুন
বাংলাদেশের পাঁচ দশকের গল্প-২
৳৬৭২৳৮০০১৬% ছাড়
সাশ্রয় ৳১২৮
স্টকে আছে
১
- সম্ভাব্য ডেলিভারি ২৮ সেপ্টেম্বর ২০২৬
- সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি
- বই ক্ষতিগ্রস্ত হলে ৭ দিনের মধ্যে ফেরত
বইয়ের বিবরণ
- প্রকাশনী
- কথা প্রকাশ
- ISBN
- 9789843906762
- সংস্করণ
- 1st Published, 2026
- পৃষ্ঠা
- ৪৩৮
- ভাষা
- বাংলা
- পণ্য কোড
- 9789843906762
বই পরিচিতি
লেখক পরিচিতি
ওয়াসি আহমেদ
০টি বই
প্রকাশনী পরিচিতি
কথা প্রকাশ
০টি বই
সব রিভিউ
০
০টি রিভিউর ভিত্তিতে
- ৫০
- ৪০
- ৩০
- ২০
- ১০
এখনো কোনো রিভিউ নেই
আপনার কেনা বইয়ের রিভিউ এখানে দেখা যাবে।
সম্পর্কিত বই
এই প্রকাশনীর আরও বই
কথা প্রকাশ