আমাদের সকলের প্রিয় একটি নাম—যে নাম উচ্চারিত হলেই হৃদয়ে স্নেহময়ী এক মাতৃমূর্তি ভেসে ওঠে। তিনি ছিলেন আমাদের আশা-ভরসার আশ্রয়স্থল। তিনি আজ আমাদের মাঝে নেই। তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে আমরা আজ এখানে সমবেত হয়েছি। আমি কবি বেগম সুফিয়া কামালের আত্মার মাগফিরাত কামনা করি।\r\n\r\nতাঁর জীবন ও কর্মের কথা বলতে গেলে অসংখ্য স্মৃতি ও অনুভূতি মনে ভিড় করে আসে। ১৯১১ সালের ২০ জুন তিনি বরিশালে জন্মগ্রহণ করেন। যে সময়ে তিনি জন্মেছিলেন, সে সময় সমাজে নারীদের অবস্থান ছিল অত্যন্ত সীমিত; পর্দার আড়ালে থাকাই ছিল তাদের নিয়তি, অধিকার ছিল প্রায় অনুপস্থিত। সেই সময়েই বেগম রোকেয়া নারীদের শিক্ষার আলোয় নিয়ে আসার যে আন্দোলন শুরু করেন, সুফিয়া কামাল সেই পথেই অনুপ্রাণিত হন এবং এগিয়ে যান।\r\n\r\nতিনি বেগম রোকেয়ার সান্নিধ্য ও অনুপ্রেরণা লাভ করেন। পাশাপাশি কাজী নজরুল ইসলামের বিদ্রোহী চেতনা থেকেও তিনি প্রেরণা পান। মোহাম্মদ নাসিরউদ্দিনের সাহচর্যও তাঁর সাহিত্যচর্চা ও চিন্তাজগতকে সমৃদ্ধ করে। এমনকি রবীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গেও তাঁর সাক্ষাতের সুযোগ ঘটে, যেখান থেকে তিনি নতুন অনুপ্রেরণা লাভ করেন।\r\n\r\nএভাবে অসংখ্য জ্ঞানী-গুণী ও বুদ্ধিজীবীর সংস্পর্শে এসে তিনি নিজেকে এমনভাবে গড়ে তোলেন, যা তাঁকে একজন আদর্শ মানবী ও প্রেরণাদায়ী ব্যক্তিত্বে পরিণত করে। আজ আমরা তাঁকে হারিয়েছি, কিন্তু তাঁর কর্ম, আদর্শ ও স্মৃতি আমাদের পথচলায় চিরন্তন অনুপ্রেরণা হয়ে থাকবে।
জুম করুন
সুফিয়া কামাল স্মারকগ্রন্থ
৳১৭৬৳২০০১২% ছাড়
সাশ্রয় ৳২৪
স্টকে নেই
১
- সম্ভাব্য ডেলিভারি ২৯ সেপ্টেম্বর ২০২৬
- সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি
- বই ক্ষতিগ্রস্ত হলে ৭ দিনের মধ্যে ফেরত
বইয়ের বিবরণ
- প্রকাশনী
- আগামী প্রকাশনী
- ISBN
- 9844015970
- সংস্করণ
- 1st Published, 2000
- পৃষ্ঠা
- ২২৪
- ভাষা
- বাংলা
- পণ্য কোড
- 9844015970
বই পরিচিতি
লেখক পরিচিতি
লুৎফর রহমান রিটন
০টি বই
প্রকাশনী পরিচিতি
আগামী প্রকাশনী
০টি বই
সব রিভিউ
০
০টি রিভিউর ভিত্তিতে
- ৫০
- ৪০
- ৩০
- ২০
- ১০
এখনো কোনো রিভিউ নেই
আপনার কেনা বইয়ের রিভিউ এখানে দেখা যাবে।