জীবনের বিশেষ পর্বে কোনাে বিশেষ প্রকৃতির কাব্য কোন্ উত্তেজনায় স্বাতন্ত্র নিয়ে দেখা দেয়, এ প্রশ্ন কবিকে জিজ্ঞাসা করলে তাকে বিপন্ন করা হয়। কী করে সে জানবে? প্রাণের প্রবৃদ্ধিতে যে-সব পরিবর্তন ঘটতে থাকে তার ভিতরকার রহস্য সহজে ধরা পড়ে না। গাছের সব ডাল একই দিকে একই রকম করে ছড়ায় না; এ দিকে, ও দিকে, তারা বেঁকেচুরে পাশ ফেরে; তার বৈজ্ঞানিক কারণ লুকিয়ে আছে। আকাশে বাতাসে, আলােকে মাটিতে। গাছ যদি-বা চিন্তা করতে পারত তবু সষ্টি প্রক্রিয়ার এই মন্ত্রণাসভায় সে জায়গা পেত না, তার ভােট থাকত না; সে কেবল স্বীকার করে নেয়-এই তার স্বভাবসংগত কাজ। বাইরে বসে আছে যে প্রাণবিজ্ঞানী সে বরঞ্চ অনেক খবর দিতে পারে। কিন্তু বাইরের লােক যদি তাদের পাওনার মূল্য নিয়েই সন্তুষ্ট না থাকে, যদি জিজ্ঞাসা করে মালগুলাে কেমন করে কোন্ ছাঁচে তৈরি হল, হা হলে কবির মধ্যে যে আত্মসন্ধানের হেড়-আপিস আছে সেখানে একবার তাগাদা করে দেখতে হয়। বস্তুত ‘সােনার তরী’ তার নানা পণ্য নিয়ে কোন রপ্তানির ঘাট থেকে আমদানির ঘাটে এস পৌছল, ইতিপূর্বে কখনাে এ প্রশ্ন নিজেকে করি নি; কেননা, এর উত্তর দেওয়া আমার কর্তব্যের অঙ্গ নয়। মূলধন যার হাতে সেই মহাজনকে জিজ্ঞাসা করলে সে কথা কয় না; আমি তাে মাঝি, হাতের কাছেই যা জোটে তাই কুড়িয়ে নিয়ে এসে পৌছিয়ে দিই। 'মানসী'র অধিকাংশ কবিতা লিখেছিলুম পশ্চিমের এক শহরের বাংলা-ঘরে। নতুনের স্পর্শ আমার মনের মধ্যে জাগিয়েছিল নতুন স্বাদের উত্তেজনা। সেখানে অপরিচিতের নির্জন অবকাশে নতুন নতুন ছন্দের যে বুনুনির কাজ করেছিলুম, এর পূর্বে তা আর কখনাে করি নি। নূতনত্বের মধ্যে অসীমত্ব আছে, তারই এসেছিল ডাক; মন দিয়েছিল সাড়া । যা তার মধ্যে পূর্ব হতেই কুঁড়ির মতাে শাখায় শাখায় লুকিয়ে ছিল, আলােতে তাই ফুটে উঠতে লাগল। কিন্তু ‘সােনার তরী’র লেখা আর-এক পরিপ্রেক্ষিতে। বাংলাদেশের নদীতে গ্রামে গ্রামে তখন ঘুরে বেড়াচ্ছি, এর নূতনত্ব চলন্ত বৈচিত্রের নূতনত্ব। শুধু তাই নয়, পরিচয়ে অপরিচয়ে মেলামেশা করেছিল মনের মধ্যে। বাংলাদেশকে তাে বলতে পারি নে বেগানা দেশ; তার ভাষা চিনি, তার সুর চিনি। ক্ষণে ক্ষণে যতটুকু গােচরে এসেছিল তার চেয়ে অনেকখানি প্রবেশ করেছিল মনের অন্দরমহলে আপন বিচিত্র রূপ নিয়ে। সেই নিরন্তর। জানা-শােনার অভ্যর্থনা পাচ্ছিলুম অন্তঃকরণে; যে উদ্বোধন এনেছিল তা স্পষ্ট বােঝা।
জুম করুন
সোনার তরী
৳১৭৬৳২০০১২% ছাড়
সাশ্রয় ৳২৪
স্টকে নেই
১
- সম্ভাব্য ডেলিভারি ২৯ সেপ্টেম্বর ২০২৬
- সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি
- বই ক্ষতিগ্রস্ত হলে ৭ দিনের মধ্যে ফেরত
বইয়ের বিবরণ
- প্রকাশনী
- আদিত্য অনীক প্রকাশনী
- ISBN
- 9789849465621
- সংস্করণ
- 1st Published, 2020
- পৃষ্ঠা
- ১৭৫
- ভাষা
- বাংলা
- পণ্য কোড
- 9789849465621
বই পরিচিতি
লেখক পরিচিতি
রবীন্দ্রনাথ ঠাকুর
০টি বই
প্রকাশনী পরিচিতি
আদিত্য অনীক প্রকাশনী
০টি বই
সব রিভিউ
০
০টি রিভিউর ভিত্তিতে
- ৫০
- ৪০
- ৩০
- ২০
- ১০
এখনো কোনো রিভিউ নেই
আপনার কেনা বইয়ের রিভিউ এখানে দেখা যাবে।