বাংলাদেশে সবচেয়ে দ্রুত পরিবর্তনশীল বিষয় হচ্ছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি।\r\nবিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে নিত্য নতুন কিছু না কিছু সংযুক্ত হচ্ছে প্রযুক্তি ক্ষেত্রে। মানুষের দৃষ্টিভঙ্গি, রুচি, চাহিদা, মূল্যবোধ, অফিস-আদালতের কর্মযজ্ঞ, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষাদান পদ্ধতি, উপকরণের ব্যবহার, জাতীয় শিক্ষানীতি-২০১০, জাতীয় শিক্ষাক্রম-২০১২ এর আলোকে ২০১৩ সাল হতে মাধ্যমিক স্তরে নতুন পাঠ্যপুস্তক প্রবর্তন এবং এরই ধারাবাহিকতায় ২০১৭ শিক্ষাবর্ষ হতে বি.এড শ্রেণিতে নব শিক্ষাক্রম সংযোজন; এসকল পরিবর্তন ও পরিবর্ধন সময়, সমাজ ও রাষ্ট্রের চাহিদার ফসল।\r\nআজকের বিশ্ব খুবই গতিশীল। জ্ঞানের পরিধি দিন দিন বৃদ্ধি পাচ্ছে। প্রতিটি ক্ষেত্রে নতুন দিগন্তের দ্বার উন্মোচিত হচ্ছে। যুগের এ পরিবর্তনকে সামনে রেখে \"শিক্ষায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি\" পুস্তকটি লিখার চেষ্টা করেছি। শিক্ষকদের পেশাগত নৈপুণ্য ও দক্ষতা উন্নয়নে বইটির আধুনিক তত্ত্ব, তথ্য ও ধ্যান ধারণা দক্ষ শিক্ষক তৈরিতে সহায়ক হবে। শিক্ষার উৎকর্ষের কোন শেষ কথা নেই। প্রত্যাশা রাখি উন্নত মানের পুস্তক রচনা ও পরিমার্জনের কাজ অব্যাহত থাকবে ইন্ শাআল্লাহ্ এবং জাতি ভবিষ্যতে আরো উন্নত মানের পুস্তক লাভ করতে সক্ষম হবে।\r\nগ্রন্থটি রচনায় আমরা দেশি-বিদেশী সনামধন্য অনেক লেখক, পত্র-পত্রিকা, জার্নাল, গবেষণাপত্র এবং গুগলের তথ্যভান্ডার হতে সহযোগিতা নিয়েছি, তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি।\r\nবইটি রচনায় আমার পরিবারের সদস্যদের, আমাদের কলেজের শিক্ষকদের এবং প্রভাতী পাবলিকেশন্সসহ যাদের সহযোগিতা ও প্রেরণা আমাকে সবচেয়ে বেশি অনুপ্রাণিত করেছে তাঁদের প্রতি আমি চির কৃতজ্ঞ।\r\nস্বল্প সময়ের মধ্যে গ্রন্থটি রচনা, সম্পাদনা ও মুদ্রণের কাজ শেষ করতে হয়েছে বলে মুদ্রণ জনিত কোন ত্রুটি থেকে যেতে পারে। শিক্ষক, শিক্ষার্থী, গবেষক, প্রযুক্তিবিদ, গুণীজন ও শুভাকাঙ্ক্ষীদের সুপরামর্শে গ্রন্থটি আরো পরিবর্তন, পরিবর্তন, সংযোজন ও বিয়ে'জনে আপনাদের প্রেরিত যে কোন পরামর্শ তাদরে গ্রহণ করে আগামি সংস্করণে সেগুলো সংশোধনের আশা রাখি। যাদের উদ্দেশ্যে নতুনত্বে ভরপুর গ্রন্থটি রচনা করেছি তাদের উপকারে আসলে আমার লেখা সার্থক বলে মনে করবো। লেখালেখি অনেক কঠিন ও সময় সাপেক্ষ কাজ। কাজটি সম্পন্ন করতে পেরে মহান সৃষ্টিকর্তা সর্বশক্তিমান আল্লাহর দরবারে অশেষ শুকরিয়া জ্ঞাপন করছি।\r\nলেখক\r\nকামরুজ্জামান
প্রভাতী উন্মুক্ত বি. এড কম্প্রিহেনসিভ সহায়িকা (উন্মুক্ত বিশ্ববিদ্যালয়)
কামরুজ্জামান
৳১৯৯৳২৮৪
স্টকে নেই