মূল কনটেন্টে যান
বইঘর রাজশাহী
প্রমিত বানানের সহজপাঠ

প্রমিত বানানের সহজপাঠ

৳২৫৫৳৩০০১৫% ছাড়

সাশ্রয় ৳৪৫

স্টকে আছে
১
  • সম্ভাব্য ডেলিভারি ২৮ সেপ্টেম্বর ২০২৬
  • সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি
  • বই ক্ষতিগ্রস্ত হলে ৭ দিনের মধ্যে ফেরত

বইয়ের বিবরণ

প্রকাশনী
অক্ষরবৃত্ত
সংস্করণ
1st Published, 2023
পৃষ্ঠা
১৪৪
ভাষা
বাংলা
পণ্য কোড
BOI-ACADEMIC-IDIZDNNU

বই পরিচিতি

ভূমিকা প্রায় ১০০ বছর (১৯২৫ সাল, কলকাতা) ধরে বাংলা বানানের নিয়মকানুন লেখা হচ্ছে তবু আজ পর্যন্ত বাংলা বানানের গ্রহণযোগ্য স্থায়ী রূপ নিতে পারল না। আর কত? এবার একটি স্থায়ী রূপ দিতে পারে বাংলা একাডেমি। এই মুহূর্তে ‘প্রমিত বানানের সহজপাঠ’ নামের আরেকটি বানানের নিয়মকানুন-জাতীয় পাণ্ডুলিপি আমার হাতে; এটির লেখক তরুণ কবি আকবর চৌধুরী।\r\nআকবর তরুণ হলেও একজন সচেতন লেখক। ‘প্রমিত বানানের সহজপাঠ’ বইটি ছোটো হলেও নিয়ম-নির্দেশনাপূর্ণ একটি বই। তিনি নিয়মগুলো গুছিয়ে তুলে ধরার চেষ্টা করেছেন। বানানের নিয়মগুলো সূচিবদ্ধ হয়েছে সুচারুভাবে। বর্তমানে বাংলা শব্দের পরিমাণ অনেক; তা প্রায় দুই লক্ষ। এসব শব্দের নিয়মকানুনও কম নয়, তিনশ তো হবেই। সেদিক দিয়ে সব নিয়ম উঠে না আসলেও লেখক যে নিয়মগুলো উপস্থাপন করেছেন সেগুলো সব সময় কাজে লাগে।\r\nবানান কাদের জন্য- প্রশ্ন থাকতে পারে। লেখক সৃজনশীল হন তাই তাদের কাছে বানান তেমন গুরুত্বপূর্ণ নয়। তারা বলেন- বানান ঠিক করা সম্পাদকের কাজ। প্রমিত বানান, শুদ্ধ শব্দ ব্যবহার, শুদ্ধ বাক্য ব্যবহার- একজন লেখককের বড় শক্তি; এসব অবজ্ঞা করা সৃজনশীল লেখকের দায়িত্বের মধ্যে পড়ে না কারণ এসব অশুদ্ধ হলে বাক্যে অর্থও পরিবর্তিত হওয়া সম্ভাবনা থাকে। তাই একজন লেখকের উচিত সচেতন হওয়া।\r\nছাত্র, অভিভাবক, শিক্ষক, লেখক, সম্পাদক, প্রুফরিডার সর্বোপরি একজন সচেতন ব্যক্তির প্রয়োজন হয় শুদ্ধ বলার সঙ্গে সঙ্গে শুদ্ধ লেখার জন্য প্রমিত বানান, শুদ্ধ শব্দ ব্যবহার এবং শুদ্ধ বাক্য ব্যবহার করার।\r\nআকবরের মতো প্রত্যেক লেখক যদি লেখার শুদ্ধতার দিকটি খেয়াল রাখেন তাহলে সাহিত্যসহ প্রত্যেকটি সৃজনশীল ও মননশীল জায়গা শুদ্ধ, সুন্দর ও শৃঙ্খলাবদ্ধ হবে।\r\nবাংলা ভাষা এবং সাহিত্যের মর্যাদা দানের জন্য নির্ভুল লেখার ব্যাপারে দৃঢ় অঙ্গীকারবদ্ধ হওয়া প্রয়োজন। বইটি সেই সহায়তা করবে বলে আশা করি। লেখকের এই নতুন উদ্যোগের সাফল্য কামনা করি।\r\nহাসান রাউফুন\r\nমগবাজার, ঢাকা\r\n২১.১০.২১

লেখক পরিচিতি

আকবর চৌধুরী

আকবর চৌধুরী

০টি বই

প্রকাশনী পরিচিতি

অক্ষরবৃত্ত

অক্ষরবৃত্ত

০টি বই

সব রিভিউ

০

০টি রিভিউর ভিত্তিতে

  • ৫
    ০
  • ৪
    ০
  • ৩
    ০
  • ২
    ০
  • ১
    ০

এখনো কোনো রিভিউ নেই

আপনার কেনা বইয়ের রিভিউ এখানে দেখা যাবে।