পাপে মৃত্যু\r\n\r\nজাকির খান মধ্যবিত্ত পরিবারের একজন সন্তান। সময়ের সঙ্গে সঙ্গে পরের সম্পত্তি দখল করে তিনি সমাজের একজন “কিং” হয়ে ওঠেন। বিত্তবান ও অভিজাত পরিবারের অনেকেই সম্পদ লুট করতে দ্বিধা করে না। শুধু জাকির খান নয়, সমাজে আরও অনেক “জাকির খান” আছে যারা আজ বিত্তবান। তাদের বিত্তবান হওয়ার পেছনে থাকে এক বিশাল, অদৃশ্য বটবৃক্ষ—যা চিরকাল রয়ে যায় ধরাছোঁয়ার বাইরে।\r\n\r\nকোনটা পাপ, কোনটা পূণ্য—বিচার করার সময় তাদেরকে কোথায় পাওয়া যায়? পাপী যা কিছু করছে, তা সে পূণ্য বা গর্ব মনে করে। খুন, ধর্ষণ, লুট—সবই তারা করে যায়। তাদের বাধা দিতে চাইলে, যারা বাধা দেওয়ার চেষ্টা করে, তারাও শেষ পর্যন্ত পাপীর কৃপণ পকেটে পড়ে যায়।\r\n\r\nকারণ, টাকা দেখলেই তাদের জিহবা থেকে লালা ঝরে পড়ে। জাকির খানরা আবার সাম্প্রদায়িক মনোভাবাপন্ন। যার কারণে শহর-গ্রামের সাধারণ মানুষ, যেমন স্বপনবাবু, কেতকী, বিষ্ণু, কৃষ্ণরা, নির্যাতনের শিকার হয়; কেউ কেউ বাস্তুভিটা হারিয়ে বা সীমান্ত পেরিয়ে চলে যেতে বাধ্য হয়।\r\n\r\nযে দেশে তারা চলে যায়, সেই দেশের চিকিৎসকরা, পার্শ্ববর্তী দেশের সাম্প্রদায়িক মনোভাবাপন্ন জাকির খান ও তাদের পরিবার যখন দুরারোগ্য রোগে আক্রান্ত হয়ে সাহায্য চায়, তখন চিকিৎসক তার দায়িত্ব পালন করেন। চিকিৎসার আশায় মানুষ সেখানে আশ্রয় নেয়।\r\n\r\nএই দেশে বসবাস করছে পূর্ববঙ্গের কোটি কোটি বাঙালি। বহু নিকটজন গণহত্যার শিকার হয়েছিল সাম্প্রদায়িক দাঙ্গায়। একদিন জাকির খানের বোন রোকেয়া গুরুতর অসুস্থ হলে তাঁকে চেন্নাইতে পাঠানো হয়। চিকিৎসক শ্রীসত্যরঞ্জনের অবারিত সেবা পেয়ে রোকেয়া সুস্থ হয়ে ওঠে এবং ডাক্তারের প্রতি আকৃষ্ট হয়। অথচ একদিন ডাক্তারের বড়ো বোন সুপ্রিয়া পূর্ববঙ্গে থাকাকালীন সময়ে ধর্ষিত হয়েছিল।\r\n\r\nসত্যরঞ্জন মনে করে—পাপ করলে সে পাপী; কিন্তু কোটি কোটি মানুষ সমাজে চলাফেরা করছে, পাপের ভার বহন করে। একজন পাপী মারা গেলেও সমাজ থেকে পাপ কমে না, কারণ যারা বেঁচে থাকে, তারা আবার পাপ করে যায়।\r\n\r\nএমনই একটি ঘটনা ফুটে উঠেছে “পাপের মৃত্যু” উপন্যাসে—যেখানে পাপ, ক্ষমা, ন্যায় এবং মানবিকতার জটিলতা একসাথে দেখা যায়।
জুম করুন
পাপে মৃত্যু
৳২৩৫৳২৫০৬% ছাড়
সাশ্রয় ৳১৫
স্টকে নেই
১
- সম্ভাব্য ডেলিভারি ২৯ সেপ্টেম্বর ২০২৬
- সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি
- বই ক্ষতিগ্রস্ত হলে ৭ দিনের মধ্যে ফেরত
বইয়ের বিবরণ
- প্রকাশনী
- ঐকতান প্রকাশন
- সংস্করণ
- 1st published, 2023
- পৃষ্ঠা
- ৮০
- ভাষা
- বাংলা
- পণ্য কোড
- BOI-GOLPO-VICD7LPH
বই পরিচিতি
লেখক পরিচিতি
লিয়াকত হোসেন খোকন
০টি বই
প্রকাশনী পরিচিতি
ঐকতান প্রকাশন
০টি বই
সব রিভিউ
০
০টি রিভিউর ভিত্তিতে
- ৫০
- ৪০
- ৩০
- ২০
- ১০
এখনো কোনো রিভিউ নেই
আপনার কেনা বইয়ের রিভিউ এখানে দেখা যাবে।