বইটির বৈশিষ্ট্যঃ
• অধ্যায়ভিত্তিক পরীক্ষা প্রস্তুতি
২০২৭ সালের পরীক্ষার্থীদের জন্য এনসিটিবি প্রদত্ত সিলেবাসের আলোকে প্রতিটি অধ্যায়ের প্রশ্নোত্তর সাজানো হয়েছে। শুরুতেই দেওয়া হয়েছে অধ্যায়ের শিখনফলের গুরুত্ব বিশ্লেষণ এবং বোর্ড প্রশ্নের সংখ্যাভিত্তিক বিশ্লেষণ ছক। এরপর রয়েছে সৃজনশীল বহুনির্বাচনি ও রচনামূলক প্রশ্নোত্তর।
→বোর্ড পরীক্ষার প্রশ্ন ও উত্তর
২০২৬ সালসহ বিগত সকল সালের বোর্ড পরীক্ষার সৃজনশীল বহুনির্বাচনি এবং রচনামূলক প্রশ্নোত্তরগুলো অধ্যায়ভিত্তিক দেওয়া হয়েছে। এ প্রশ্নগুলোর নুশীলন তোমাদের বোর্ড পরীক্ষার প্রশ্নোত্তর সম্পর্কে ধারণা দেবে।
→ নির্বাচনি পরীক্ষার প্রশ্ন ও উত্তর
২০২৬ সালে অনুষ্ঠিত শীর্ষস্থানীয় কলেজের নির্বাচনি পরীক্ষার সৃজনশীল বহুনির্বাচনি ও রচনামূলক প্রশ্নপত্র বিশ্লেষণ করে বাছাইকৃত প্রশ্নগুলো উত্তরসহ অধ্যায়ভিত্তিক দেওয়া হয়েছে। এ অংশের অনুশীলন তোমার অধ্যায়ভিত্তিক প্রস্তুতিকে শানিত করবে।
→ শিখনফলভিত্তিক অনন্য প্রশ্ন ও উত্তর
বোর্ড ও নির্বাচনি পরীক্ষার প্রশ্নের পাশাপাশি গুরুত্বপূর্ণ শিখনফলের ওপর অনন্য প্রশ্ন ও উত্তর দেওয়া হয়েছে। এ প্রশ্নগুলোর অনুশীলন তোমাকে সিলেবাসভুক্ত বিষয়বস্তুর ওপর যেকোনো প্রশ্নের উত্তর দিতে সহায়তা করবে।
• অধ্যায়ভিত্তিক মডেল টেস্ট
অধ্যায়ের প্রস্তুতি কতটা সম্পন্ন হলো তা যাচাই করতে অধ্যায়ভিত্তিক মডেল টেস্ট দেওয়া হয়েছে। এখানে রয়েছে অধ্যায়টির গুরুত্বপূর্ণ বিষয়বস্তু ও শিখনফলভিত্তিক মডেল প্রশ্নপত্র। ঘরে বসে পরীক্ষা দিয়ে নিজে নিজেই উত্তর যাচাই করতে দেখে নাও ‘উত্তর নির্দেশনা'।
• সুপার সাজেশন: পরীক্ষা ২০২৭
সাজেশন অংশটি বোর্ড পরীক্ষক, প্রশ্ন মডারেটর ও বিষয়ভিত্তিক বিশেষজ্ঞ শিক্ষক কর্তৃক প্রণীত। একনজরে অধ্যায়গুলোর গুরুত্ব, সৃজনশীল বহুনির্বাচনি ও রচনামূলক প্রশ্নের সাজেশন এবং নিশ্চিত নম্বরের (জ্ঞান ও অনুধাবনমূলক প্রশ্নোত্তর) সাজেশন – এ ধারাক্রমে ‘সুপার সাজেশন’ অংশটি তৈরি করা হয়েছে।