সায়মা হেসে থামল। এতটা হাসতে হাসতে ওর চোখে জল চলে এসেছে। এক হাতে সে চোখের পানি মুছছিল—সুন্দরী একজন মেয়ে, মুখে হাসি, চোখে জল মুছছে—এমন দৃশ্য আর কি হতে পারে? আমি গভীর মায়া নিয়ে সায়মার দিকে তাকিয়ে রইলাম।\r\n\r\nচোখ মুছে সায়মা নরম কণ্ঠে হঠাৎ বলল,\r\n—“লেখক, তুমি কিছুই খাচ্ছ না। এতক্ষণ আমার দিকে হা করে তাকিয়ে থাকার সময় পাবে, এখন খেয়ে নাও।”\r\n\r\nওহ মাই গড! সায়মা অভূতপূর্ব গতিতে রিলেশনশিপের জটিল পথ অতিক্রম করছে। ঝটপট ‘আপনি’ থেকে ‘তুমি’-তে নেমে এসেছে—আমাকে তুমি বলে ডাকছে। সাধারণত ছেলেরা এই প্রথম ধাপ নেয়। আর মেয়েরা লাজুক ভঙ্গিতে অবাক চোখে তাকায়—ঠিক যেমন আমি এখন তাকিয়ে আছি।\r\n\r\nআমি প্যাটিস হাতে নিয়ে অবাক চোখে তাকিয়ে রইলাম। সায়মা নির্বিকার ভঙ্গিতে কফি ঢালতে লাগল,\r\n—“লেখক, কফিতে চিনি খাও তো? আমি কফি, ক্রীম, চিনি সব আলাদাভাবে নিয়ে এসেছি। আধা চামচ চিনি দিবো নাকি ব্ল্যাক কফি ভালো লাগবে?”\r\n\r\n—“আধা চামচ চিনি দিলে চলবে।”\r\n\r\nসায়মা খুব যত্নের সঙ্গে কফিতে ক্রীম আর চিনি মেশাতে লাগল।
জুম করুন
অটোগ্রাফ
৳২২৫৳৩০০২৫% ছাড়
সাশ্রয় ৳৭৫
স্টকে আছে
১
- সম্ভাব্য ডেলিভারি ২৮ সেপ্টেম্বর ২০২৬
- সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি
- বই ক্ষতিগ্রস্ত হলে ৭ দিনের মধ্যে ফেরত
বইয়ের বিবরণ
- প্রকাশনী
- চৈতন্য
- ISBN
- 9789849307297
- সংস্করণ
- 2020
- পৃষ্ঠা
- ১৫২
- ভাষা
- বাংলা
- পণ্য কোড
- BOI-GOLPO-LNLX4UNX
বই পরিচিতি
লেখক পরিচিতি
আসিফ রহমান জয়
০টি বই
প্রকাশনী পরিচিতি
চৈতন্য
০টি বই
সব রিভিউ
০
০টি রিভিউর ভিত্তিতে
- ৫০
- ৪০
- ৩০
- ২০
- ১০
এখনো কোনো রিভিউ নেই
আপনার কেনা বইয়ের রিভিউ এখানে দেখা যাবে।