\"নির্বাচিত গল্প\" বইয়ের সংক্ষিপ্ত লেখা:
কোনও কোনও পাঠকের মতে ঐন্দ্রজালিক বাস্তবতা ও আধুনিকোত্তর ফ্যান্টাসির বিচিত্র সমন্বয়ে হারুকির উপন্যাসগুলি স্মরণীয় হলেও ছােটোগল্পের সূক্ষ্মতা ও রহস্যময়তার সৌন্দর্যে তিনি অনবদ্য। যন্ত্রপ্রযুক্তির অভূতপূর্ব বিস্ফোরণে পৃথিবীতে যে এক নতুন পর্যায় শুরু হয়েছে, তার প্রতিক্রিয়ায় মানুষের সার্বিক পরিস্থিতি কীভাবে রূপান্তরিত হয়ে চলেছে, এরই দলিল ছােটোগল্পগুলি। যান্ত্রিক জীবনের চাপে মানুষের যে সংবেদনা হারিয়ে যাচ্ছে মানুষ যে নিজের কাছেই নিজে অসহায়, এরও চমৎকার উন্মােচন ঘটে তাঁর ছােটোগল্পে। প্রতিটি গল্পই দার্শনিকতায় ঋদ্ধ। তাঁর ছােটোগল্পের কুশীলবরা জাপানি হয়েও আন্তর্জাতিক দ্যোতনা নিয়ে আসে।
সূ চি প ত্র
কেন হারুকি মুরাকামি
* আয়না
* কুশিরোতে অজ্ঞাত উড়ন্ত বস্তু
* বরফ মানুষ
* সপ্তম লোকটি