বালক ভ্লাদিমিরের লেনিন হয়ে ওঠার গল্প যেন একদিকে রুশ ইতিহাসের আলোড়ন, অন্যদিকে উলিয়ানভ পরিবারের একটানা বিয়োগান্ত কাহিনি। ইতিহাসের কামারশালার আগুনে আর পারিবারিক শোকগাথায় গড়ে ওঠে তাঁর মন। জারের হাতে বিপ্লবী বড় ভাই সাশার মৃত্যু কিশোর লেনিনকে দেখিয়ে দেয় জীবনের দিশা। সেই জীবনে প্রেম আসে নাদিয়া ও ইনেসার আকর্ষণ নিয়ে । ভালোবাসার আহ্বান ছিল ইয়াসনেভা ও এলিজাবেতের কাছ থেকেও। কিন্তু লেনিন যেন কাছে থেকেও দূরে, দূরে থেকেও অন্তর্গত রক্তের ভেতরে। শুধু প্রেমে নয়, বন্ধুত্বেও লেনিন যেন অধরা থেকে যান ঘনিষ্ঠ সহযোদ্ধাদের কাছে। শ্রমিকের সঙ্গে তিনি শ্রমিক, অরণ্যে শিকারি, প্যারিসের আড্ডায় তুখোড় বুদ্ধিজীবী আর ব্রিটিশ মিউজিয়ামের নির্জনতায় এক আচ্ছন্ন পাঠক। ইউরোপের ভূগোলজুড়ে তাঁর চলাচল। সাইবেরিয়ার বরফজীবনের নির্বাসন থেকে সুইজারল্যান্ড, লন্ডন, প্যারিস, ব্রাসেলস ও পুরো রাশিয়ায় ছড়ানো তাঁর কক্ষপথ। কখনো মনে হয় তিনি নিষ্ঠুর, কখনো বিষাদময়, নিঃসঙ্গ। ইনেসাকে কবরে শুইয়ে কাঁদছেন লেনিন। এই লেনিনই তো পিটার্সবার্গের ক্ষমতা দখলের আগে ও পরে শান্ত—যেন বিপ্লবের রেলগাড়িটার বিজ্ঞ চালক। ইতিহাসের শীতল বরফে মোড়ানো লেনিনের কঠিন ব্যক্তিত্বের তলায় যে উষ্ণ জীবনস্রোত—এ উপন্যাস তারই নিবিড় বয়ান ।\r\n\r\nলেনিনের মৃত্যুর পরে ম্যাক্সিম গোর্কি আক্ষেপ করে বলেছিলেন, ‘লেনিনের মনোজগৎ নিয়ে কেউ যদি একটা ফিকশন লিখতে পারত!' তাঁকে নিয়ে ব্রিটিশ সাংবাদিক অ্যালান ব্রায়েন লেনিন: দ্য নভেল নামে উপন্যাস লিখলেও বাংলা ভাষায় এই প্রথম । আশানুর রহমান সেই শূন্যস্থান পূরণের পাশাপাশি গোর্কির প্রত্যাশাও মেটালেন ।
জুম করুন
লেনিন
৳৪৯২৳৬০০১৮% ছাড়
সাশ্রয় ৳১০৮
স্টকে নেই
১
- সম্ভাব্য ডেলিভারি ৩০ সেপ্টেম্বর ২০২৬
- সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি
- বই ক্ষতিগ্রস্ত হলে ৭ দিনের মধ্যে ফেরত
বইয়ের বিবরণ
- প্রকাশনী
- কথা প্রকাশ
- ISBN
- 9789849827856
- সংস্করণ
- 01 Feb, 2024
- পৃষ্ঠা
- ৩৩৪
- ভাষা
- বাংলা
- পণ্য কোড
- 9789849827856
বই পরিচিতি
লেখক পরিচিতি
সুজন বড়ুয়া
০টি বই
প্রকাশনী পরিচিতি
কথা প্রকাশ
০টি বই
সব রিভিউ
০
০টি রিভিউর ভিত্তিতে
- ৫০
- ৪০
- ৩০
- ২০
- ১০
এখনো কোনো রিভিউ নেই
আপনার কেনা বইয়ের রিভিউ এখানে দেখা যাবে।
সম্পর্কিত বই
এই প্রকাশনীর আরও বই
কথা প্রকাশ