অভাব-অনাহারের ধুলোমলিন বাস্তবতায় দিন গোনে রামতারণের পরিবার, আর সেই সংসারে নিধিরাম রায়চৌধুরী যেন একমাত্র আশার আলো। নামের আড়ম্বর আর ব্রাহ্মণ বংশের গৌরব থাকলেও বাস্তব জীবনে নেই তার বিন্দুমাত্র সুখের ছোঁয়া। সদ্য মোক্তারি পাশ করে কর্মজীবনে পদার্পণ করেছে নিধিরাম, আর সেই শুরুতেই হাকিমের স্নেহধন্য হয়ে আদালতপাড়ায় জন্ম দিয়েছে গোপন ফিসফাস।\r\n\r\nরটনার কেন্দ্রে নিধিরামের প্রতিবেশী লালবিহারী চাটুয্যের ষোড়শী কন্যা মঞ্জু। একসময়ের মোক্তার লালবিহারী এখন গ্রামের এক ক্ষমতাবান ব্যক্তি—প্রতিপত্তি, অর্থবিত্ত, সামাজিক অবস্থানে তিনি নিধিরামের ঠিক উল্টো মেরুতে অবস্থান করছেন।\r\n\r\nএই দুই পরিবারের মধ্যেকার বৈষম্য, সামাজিক টানাপোড়েন ও ব্যক্তিগত সংকটের আঁচড়ে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় নির্মাণ করেছেন এক অসাধারণ উপন্যাস– “দুই বাড়ি”।\r\n\r\nএটি শুধু অর্থনৈতিক শ্রেণিবৈষম্যের কাহিনি নয়, বরং এক তরুণের আত্মসম্মান, সমাজে টিকে থাকার লড়াই এবং একটি সমাজব্যবস্থার সূক্ষ্ম বিশ্লেষণও বটে।\r\n\r\nচিরায়ত বিভূতিভূষণের মানবিক অনুভব ও গ্রামীণ জীবনের অন্তর্জগৎ এখানে ধরা দিয়েছে অনবদ্য শৈলীতে।
জুম করুন
দুই বাড়ি (হার্ডকভার)
৳১৯২৳৪০০৫২% ছাড়
সাশ্রয় ৳২০৮
স্টকে নেই
১
- সম্ভাব্য ডেলিভারি ৩০ সেপ্টেম্বর ২০২৬
- সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি
- বই ক্ষতিগ্রস্ত হলে ৭ দিনের মধ্যে ফেরত
বইয়ের বিবরণ
- প্রকাশনী
- সতীর্থ প্রকাশনা
- ISBN
- 9789849907503
- সংস্করণ
- 6th
- পৃষ্ঠা
- ১৬৮
- ভাষা
- বাংলা
- পণ্য কোড
- 9789849907503
বই পরিচিতি
লেখক পরিচিতি
বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
০টি বই
প্রকাশনী পরিচিতি
সতীর্থ প্রকাশনা
০টি বই
সব রিভিউ
০
০টি রিভিউর ভিত্তিতে
- ৫০
- ৪০
- ৩০
- ২০
- ১০
এখনো কোনো রিভিউ নেই
আপনার কেনা বইয়ের রিভিউ এখানে দেখা যাবে।
সম্পর্কিত বই
এই প্রকাশনীর আরও বই
সতীর্থ প্রকাশনা