৯ম শিক্ষক নিয়োগ/১৯তম নিবন্ধন ম্যানুয়াল: সাবজেক্টিভ রাষ্ট্রবিজ্ঞান ও মডেল টেস্ট
রাষ্ট্রবিজ্ঞান বিষয়ের প্রার্থীদের জন্য একটি পূর্ণাঙ্গ প্রস্তুতি সহায়ক গ্রন্থ। এতে শিক্ষক নিয়োগ ও নিবন্ধন পরীক্ষার সর্বশেষ সিলেবাস অনুযায়ী গুরুত্বপূর্ণ তাত্ত্বিক আলোচনা, সংক্ষিপ্ত ও বিশ্লেষণধর্মী প্রশ্নোত্তর, বিগত বছরের প্রশ্নের ধরণভিত্তিক সমাধান এবং পরীক্ষাভিত্তিক মডেল টেস্ট সংযোজন করা হয়েছে।
বইটিতে রাষ্ট্রের উৎপত্তি ও বিকাশ, রাজনৈতিক তত্ত্ব, সংবিধান, সরকারব্যবস্থা, গণতন্ত্র, রাজনৈতিক দল, নির্বাচন ব্যবস্থা, আন্তর্জাতিক সম্পর্ক, পররাষ্ট্রনীতি এবং বাংলাদেশের রাজনৈতিক ও প্রশাসনিক কাঠামোসহ গুরুত্বপূর্ণ বিষয়সমূহ সহজ ও প্রাঞ্জল ভাষায় উপস্থাপন করা হয়েছে।
প্রতিটি অধ্যায়ের শেষে অনুশীলনী প্রশ্ন ও মডেল উত্তর যুক্ত থাকায় প্রার্থীরা নিজের প্রস্তুতি যাচাই ও দুর্বলতা চিহ্নিত করতে পারবেন। পাশাপাশি মানসম্মত মডেল টেস্ট পরীক্ষার্থীদের আত্মবিশ্বাস বৃদ্ধি এবং সময় ব্যবস্থাপনায় দক্ষতা অর্জনে সহায়তা করবে।
শিক্ষক নিয়োগ ও নিবন্ধন পরীক্ষায় সাফল্যের লক্ষ্যে রাষ্ট্রবিজ্ঞান বিষয়ের একটি নির্ভরযোগ্য ও কার্যকর প্রস্তুতি সহায়ক গ্রন্থ।

